
তোমার নামে একটি
শহর ছিল,
ছিল পাহাড়ি ঝর্না,
প্রবাহিতা নদী,
নদী সংলগ্ন জলাধার।
শ্রেয়সী তোমার একটি শহর ছিল,
মনে পড়ে শ্রেয়সী,
সে জন্মে
তুমি আমার কোলে মাথা রেখে
দিনকে করে দিতে রাত
আর রাতের চাঁদ কে ডুবিয়ে দিতে
গভীরতম সমুদ্রে।
সুখতাঁরা টাকে লুকিয়ে রাখতে
তোমার লাল সবুজ অন্তর্বাসে।
তোমার মনে পড়ে শ্রেয়সী,
ভোর হলে সূর্যটাকে হাতে নিয়ে
বলতে,দেখ তোমার জন্য এনেছি
রক্তরাঙা জবা।
কখনো কখনো আমাদের একটি
গভীর চুম্বনে কেটে যেতো অগনিত
রাত,
কখনো এক সঙ্গমে কেটে যেতো
এক সহস্র বছর।
এক শরৎ এর বিকেলে ধর্মাবতার
আমাদের এনে দিল
এক কাপ তরতাজা মৃত্যু
এবং আদেশ করলো,
এখনি পান করো এই মৃত্যু
অতঃপর ডুবে যাও
গভীরতম সমুদ্রে।
শ্রেয়সী তোমার একটি সমুদ্র
যাতে ডুবেছিলাম আমরা দুজন।।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



