কুমার :: ঈদের নতুন পোষাক কিনে দিতে না পেরে নিজের দুই ছেলে মেয়েকে পদ্মা নদীতে নিক্ষেপের ঘটনায় পাষন্ড পিতা আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিখোঁজ ওই দুই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। অমানবিক ও হৃদয়বিদারক এ ঘটনায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নতুন পোশাকের আশায় বাবার হাত ধরে অবুঝ দু’শিশু মনের আনন্দে বাড়ি থেকে বের হয়। কিন্তু পাষন্ড পিতা দুই সন্তানকে নিয়ে সোজা চলে যায় সেতুর ওপর। পর পর দু’শিশুকে সেতুর ওপর থেকে পদ্মা নদীতে ফেলে দেয়। মুর্হুতের মধ্যে প্রমত্তা পদ্মার প্রবল স্রোতে হারিয়ে যায় অবুজ শিশু দুটি। এদিকে দুই সন্তানকে নিজ হাতে পদ্মা নদীতে নিক্ষেপের পর পাষন্ড পিতাও মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। শনিবার সকাল নয়টার দিকে হার্ডিঞ্জ ব্রীজের সন্নিকটের একটি জঙ্গল থেকে জ্ঞানশুন্য অবস্থায় এলাকাবাসী আব্দুল মালেককে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। দুপুর ১২টার দিকে আব্দুল মালেকের জ্ঞান ফিরে আসে। এসময় ছেলে মেয়েদের কথা জানতে চাওয়া হলে সে অস্পষ্টভাবে জানায়, তাদের নদীতে ফেলে দিয়েছে। অপরদিকে সন্তান হারিয়ে মায়ের কান্না ও আহাজারিতে সেখানকার বাতাসও ভারী হয়ে উঠে।
কুষ্টিয়ায় ছেলে-মেয়েকে নদীতে নিক্ষেপ, পিতা গ্রেপ্তার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।