নিচে একজন গায়েন এর সাক্ষ্যাকার লিপিবদ্ধ করলাম দু্ঃখের সাথে। তাহলে পড়ুন প্লিজ............................।
খোয়াবঃ বিলেত সফরের কোন মজার অভিজ্ঞতা কি মনে আছে?
করিম শাহঃ খুব একটা মনে নাই। তবে বিলাতের দিনগুলোর উপর আমার একটা দীর্ঘ গান আছে যা ‘ভাটির চিঠি’ গ্রন্থে প্রকাশিত। বিলাতে সবচেয়ে যে ব্যাপারটা আমার দৃষ্টি আকর্ষন করেছে,সেখানে মানুষ মানুষকে মানুষ বলেই গন্য করে। একেবারে দরিদ্র যে সেও তার কাজের শেষ সমানতালে আনন্দফুর্তি করতে পারে। মোটামোটি একটা মানুষ্য-জীবনের গ্যারান্টি সে পায়। অফিসের বড়কর্তারা আমাদের মতো ঘুষ-টুষ খায় বলে মনে হলোনা। আমাদের অফিসগুলোর বড়কর্তারা তো ঘুষ ছাড়া মানুষকে পাত্তা পর্যন্ত দেয়না।
আমি একবার রেডিও’র একটা চেক ভাঙ্গাতে ‘বাংলাদেশ ব্যাংক’ এ গেলাম। সেখানে যাবার পর আমি মানুষ গিয়েছি না পশু গিয়েছি এ ব্যাপারে নিজেরই কিছুটা সংশয় এসে গিয়েছিলো। এই কি স্বাধীন দেশের অবস্থা!( করিম শাহ আবারো উত্তেজিত হয়ে উঠছেন) আমার পাঞ্জাবী ছিড়া তো কি হয়েছে, আমি এই দেশের নাগরিক না? আমার লুঙ্গীতে না হয় তিনটা তালি বসানো, আমি তো ট্যাক্স ফাঁকি দেইনা কখনো। এতো ব্যবধান, এতো বৈষম্য কেনো? মানুষই তো মানুষের কাছে যায়। আমি তো কোন বন্যপশু যাইনি। বন্যপশুর ও অনেক দাম আছে, এদেশে মানুষের কোন দাম নেই, মানুষের কোন ইজ্জত নেই।(করিম শাহ’র চোখ জলে টলোমল
উপরের অংশটি শাহ আব্দুল করিমের এই সাক্ষাৎকার।
উনার কথার অংশটুকু আমার মনে দাগ কেটেছে। বলাই বাহুল্য বিষয়টা মোটেও ফালার কথা না। এরকম ব্যবহার আমরা প্রায়ই শুনি, কিন্তু কেন?
মানুসকে আমরা মানুস ভাবিনা কেন? ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি, বিদেশে এরকম দেখিনা, কিন্তু আমাদের দেশে অহরহ।
আমরা কি সবাই পারি না, আমাদের ব্যবহার ঠিক করতে। 'সবাই আমরা মানুস" ভাবতে, ধনী দরিদ্র সবাই আমরা মানুস। এখন থাকে এই হোক আমাদের অংগীকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


