somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল লাগা এক ব্লগার- স্বাধিকার ও তার ব্লগ ব্যবচ্ছেদ

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধিকার এর ব্লগের দেয়ালে লিখা - আমি সাধারণ । তাই কি? যার কলমে অসাধারণ তীব্র ভাষার গাথুনি খেলা করে তাকে সাধারণ ভাবি কি করে?
ব্লগে আসার পর অনেকের লিখাই পড়েছি । অনেকের লিখাই ভাল লেগেছে । লিখার মাধ্যমে আমার মনের ভাল লাগা কে স্পর্শ করেছেন অনেকেই । প্রিয় স্বাধিকার তাদের ই একজন ।
আমি ঠিক করেছি যাদের লিখা আমার ভাল লেগেছে তাদের নিয়ে পোস্ট দিব । কেন তাদের লিখা ভাল লাগলো, তাদের লিখার কোন দিকটা আমার পছন্দ-অপছন্দ, তাদের ব্লগীয় চরিত্রের কোন অংশটি আমায় আকর্ষণ করেছে তা নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা আপনাদের সাথে শেয়ার করব । যার শুরুটা করছি স্বাধিকার ভাই কে নিয়ে লিখার মাধ্যমে ।
প্রশ্ন হচ্ছে কেন?
প্রথমত- আমার ভাল লাগাটা নিজের ভিতর অবরুদ্ধ রাখতে চাই না- পোষ্ট করার মাধ্যমে আমি আমার অনুভূতির যথার্থ প্রকাশ ঘটাতে চাই ।
দ্বিতীয়ত - লিখার আঙ্গিক কাঠামো বিশ্লেষণের বেলায় একজন ব্লগারের সবটুকু দিক আমার চোখে ধরা পড়বে না - সেটাই স্বাভাবিক । যেটা আমি এড়িয়ে গেছি অথচ আপনার চোখে ধরা পড়েছে সেক্ষেত্রে আপনার সুযোগ থাকবে আমাকে সংশোধিত
করার ।
তৃতীয়ত - হয়ত আপনি আমার আলোচ্য ব্লগার সম্পর্কে জানতেন না - এ পোষ্টের মাধ্যমে আপনার এই ব্লগার সম্পর্কে জানার সুযোগ হল ।
চতুর্থত - পোষ্টে প্রকাশের মাধ্যমে উক্ত ব্লগারের কতটুকু যথার্থ মূল্যায়ন আমি করতে পারলাম তা যাচাইয়ের উপায় থাকছে ।
পঞ্চমত- এরকম পোষ্ট দ্বারা স্বয়ং লিখক ও উপকৃত হতে পারেন ।

এবার আসি স্বাধিকার ব্যবচ্ছেদে !!:):):):)

ব্লগার স্বাধিকার এর পোস্টের বিষয়বস্তু ৩ টি বিষয়কে কেন্দ্র করে ।
১) রাজনীতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ ( এ বিষয়েই পোষ্ট সবচেয়ে বেশি )
২) সঙ্গীত ( ২ টি পোস্ট)
৩) +১৮ ( ২ টি পোস্ট) বিষয়ক পোস্ট। এ বিষয়েই লিখকের হিট একদম চরম!!:):):) সংখ্যাটি দেখুন- ৬৭৩২ ও ৬৬১০!!

স্বাধিকার ভাই এর যে বিষয়টি আমার প্রথমেই নজর কাড়ে তা হল পাঠকের প্রতি ছুড়ে দেয়া প্রশ্নবোধক তীব্র ভাষার হেডলাইন ।
যেমন-
''বাংলার বাউল, মাটি ও মন-কেউ কি এই রক্তক্ষরণ থামাবে না? গানে কিংবা প্রাণে, আমরা কি ছোট ছিলাম আগেও?''
বা '' কোন মুর্খ জ্যোতিষী এখনো মনে করে দিন বদলের প্রবল সম্ভাবনা? কোন জানোয়ার দাবী করে জনগণ রাষ্ট্রের মালিক?''
তার রাজনৈতিক ও সমসাময়িক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ বিষয়ক পোষ্টের বক্তব্যের ঝাঁঝ লক্ষণীয় । শব্দ চয়নেও তিনি যথার্থ সংযত ও যুক্তিনির্ভর । অধিকাংশ পোস্টের চমৎকার উপসংহার। । সব মিলিয়ে সুন্দর গুছানো পোস্ট তার ।
তার ব্লগিং এর সবচেয়ে আকর্ষণীয় দিক তার কমেন্ট । তার প্রায় কমেন্ট বিস্তারিত, সুন্দর, সুচিন্তিত,গোছানো - আর এ ব্যাপারটা আমার অনেক ভাল লাগে । তার নিজেরও ব্যাপারটা ভাল লাগে এটা বুঝা যায় এ পরিসংখ্যান হতে
# মন্তব্য করেছেন: ৪৬০২টি !!!
# মন্তব্য পেয়েছেন: ১৪৪৪টি
সহব্লগারদের দৃষ্টিতে স্বাধিকার
ইতিমধ্যেই আমার প্রিয় ব্লগার স্বাধিকার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন , হয়ে উঠেছেন তাদের ভাল লাগা একজন । তার বর্ষপূর্তির পোস্ট হতে কয়েকজনের কমেন্ট নিচে উদ্ধৃত করা হল-

১) হাসান মাহবুব বলেছেন: আপনার সুচিন্তিত কমেন্টগুলো অনেক ভালো লাগে। বর্ষপূর্তির শুভেচ্ছা।
২) পথভোলা বলেছেন: কেমন আছেন? :) আপনার বর্ষপূর্তি লেখাটা পড়লাম। অনেক সুন্দর ও গোছালো ভাবে কনফেশন করেছেন। পড়ে ভালো লাগল। :) ........আমার মনে হয়েছে, গোছালো লেখার ধরন এই ব্লগের যে কয়জনের মাঝে দেখা যায়, তাদের মাঝে আপনি একজন।
৩) কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
আপনার ব্লগিং এর একটা জিনিস আমার খুব ভালো লাগে , সেটা হলো রাজনৈতিক পোস্টগুলোর খুব সুন্দর যুক্তিখন্ডন এবং সুন্দর মন্তব্য । ব্লগে যারা নিজেদেরকে বিএনপির সমর্থক দাবী করে ,এদের কম বেশী সবাই জামাতের সমালোচনা সহ্য করতে পারেনা বা নিজেরাও মাঝে মাঝে জামাতীদের গুনগানে ব্যাস্ত হয়ে ওঠে , এর মাঝে আপনিই কেবল ব্যাতিক্রম।
৪) ফয়সাল তূর্য বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।

আপনার কমেন্টগুলো সবসময় দারুন হয়, পোস্টও দারুন হয়। অনেককিছু শেখা যায় আপনার কমেন্ট থেকে। :)
৫) বেঈমান আমি বলেছেন: বর্ষ পুর্তির শুভেচ্ছা।সুযোগে একটা কথা বলি।সামু ব্লগে এখন পর্যন্ত আমার দেখা সেরা কমেন্ট গুলো করেন আপনি।নিজের পোস্টে আপনার কমেন্ট পেলে খুব ভালো লাগে।
ব্যক্তিগতভাবে আমার কাছে তার সবচেয়ে সেরা পোস্ট
কোন মুর্খ জ্যোতিষী এখনো মনে করে দিন বদলের প্রবল সম্ভাবনা? কোন জানোয়ার দাবী করে জনগণ রাষ্ট্রের মালিক? এ পোস্টের মাধ্যমে আমি মনে করি তার লিখনি সামর্থ্য এর পুরোপুরি ব্যাবহার হয়েছে - বিশেষ করে পোস্টের শেষ অংশ টি যেন আমাদের বিবেককে সরাসরি প্রস্নের মুখোমুখি দাড় করায় ।
যে পোস্টের মাধ্যমে ব্লগার স্বাধীকার ও ভাবির সুন্দর মানবিক মননের পরিচয় অনুধাবন করতে পারলাম তা হল তার বর্ষপূর্তির
পোস্ট ।
ব্লগে ১ বছর পূর্তি, ভালোলাগায় ভালোবাসায় :: নিজের কোনো এক সময়ের খন্ডিত আত্মকাহিনী।

তবে ব্লগার স্বাধীকার কে সবচেয়ে বেশি ভাল লাগে তার পরমত সহনশীলতার জন্য । তিনি আর অনেকের মত''শেষ পর্যন্ত তাল গাছ আমার'' টাইপ ব্লগিং করেন না । আমাদের সমাজে সহনশীলতার যেমন অভাব, সে বৈশিষ্ট্য হতে দুঃখজনক ভাবে ব্লগ ও মুক্ত নয় । মতের অমিল হলেই যুক্তির পথ রুদ্ধ করে চলছে সাঁড়াশি নোংরা ব্যক্তি আক্রমণ । অনেক ভাল ব্লগার ও এ দোষ হতে মুক্ত নন । আর এ জায়গাটিতেই স্বাধীকার আরও অনেকের চাইতে অনেক অনেক উজ্জ্বল ব্যতিক্রম । তার নিজের ভাষায় ;-
''কেউ যদি আমাকে যুক্তি দিয়ে বুঝাতে পারে, আমি তার হাতের বিষও খেতে পারি
কিন্তু কেউ যদি যুক্তিতে বুঝাতে না পারে, আমি তার হাতের দুধও খেতে রাজি নই।''
যারা এখনও ব্লগার স্বাধীকার ভাই এর সাথে পরিচিত হননি তাদের জন্য লিঙ্ক-স্বাধীকার


আরও ভাল লিখার ক্ষমতা আছে স্বাধীকারের - এটা আমার বিশ্বাস।
ভবিষ্যতে তার কাছ হতে আরও দারুণ কিছু পোস্ট আর কমেন্ট এর প্রত্যাশায় আমার পোস্টের এখানেই ইতি টানলাম ।

ব্লগার স্বাধীকার ও ভাবির সুন্দর- সুখময় জীবন কামনা করছি ।

অফটপিক-( হাসান মাহবুবের সুরে আমিও বলতে চাই - আপনার ইচ্ছা পূর্ণ হোক। নবনিতার সাথে দেখা হোক আপনার ):):):)

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:০৩
৫৭টি মন্তব্য ৩৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×