গরমের বুড়ো দাদু টরমের সাথে;
কথা হয় কোন এক ঘাম ঝরা রাতে।
বল দেখি গরমের একি বাড়াবাড়ি ;
বৈশাখ এলে কেন মুশকিলে পড়ি !
দাদু কয়- হক কথা একদম খাঁটি;
গরমের মাথা মুড়ে দিতে হয় চাটি।
রাতদিন মানুষের ঘেমে হ'লে নাওয়া-
দুষ্টুটা খেতে বসে মৌসুমি হাওয়া।
গরমের মুন্ডুতে ঘিলু নেই- ফাঁকা;
হু হু করে তাপ ছাড়ে- যেন কচি খোকা
বৈশাখি ঝড় হলে ঝড়ো হাওয়া এলে;
দস্যিটা ভেগে যায় দুষ্টামি ভুলে।
কপিরাইট মোহাম্মদ কামরুল ইলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



