মরণ গাঙ্গের নাইয়া
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মরণ গাঙ্গের নাইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া
গাঙ্গে জলের ধারা দেখি না রে
পাতালপুরে ধুলি উড়ে
চাতক পাখি কাইন্দা মরে চান্দের পানে চাইয়া
জলের আশায় কোথায় গেলা
বাড়াইয়া পরাণের জ্বালা
জীবন খেলা সাঙ্গ হইব পেরেশানি লইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া
তোমার বক্ষ চুইয়া রক্ত ঝরে
চক্ষু বাইয়া বৃষ্টি পড়ে
মন পাখিরে বুঝ মানাইলা সুখের গীতি গাইয়া
জনম জনম সাধন
সকলই অরণ্যে রোদন
ছিনড়ব করলা মায়ার বাঁধন উড়াল পংখি হইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন