somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী মুভি দেখুন স্বদেশী ভাষায় - (১ম পর্ব)

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই বিদেশি মুভি সাবটাইটেল সহ দেখতে পছন্দ করি। আর সাবটাইটেলটি যদি হয় আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায়, তাহলে তো কথাই নেই। বাংলা সাবটাইটেল সহ কিছু মুভির সাথে পরিচয় করিয়ে দিতেই এই পোস্ট। পোস্টটিতে মুভির নাম, ধরণ (Genre), আই.এম.ডি.বি রেটিং, MPAA রেটিং, বাংলা সাবটাইটেল, ও মুভির কাহিনী সংক্ষেপ দেয়া হয়েছে। গুগল সার্চ করে টরেন্ট বা অন্য সাইটগুলো থেকে ইচ্ছেমতো কোয়ালিটির মুভি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সবগুলো সাবটাইটেল ব্লুরে রিপের জন্য করা হয়েছে।


1. Johnny English Reborn (2011)

ধরণ - কমেডি | একশন | এডভেঞ্চার

আই.এম.ডি.বি - (6.3), MPAA রেটিং - PG

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
একটি মিশনে চরম ব্যর্থ হওয়ার পর বহিষ্কৃত হয়ে সন্ন্যাস জীবন বেছে নেয় এজেন্ট জনি ইংলিশ। কিন্তু পরবর্তীতে আরেকটি সুযোগ আসে নিজেকে প্রমাণের। একটি চাবির তিনটি গোপন অংশ সংগ্রহে উঠেপড়ে লাগে একটি দুর্ধর্ষ চক্র। যে চাবিটি হাতিয়ে নিতে পারলে পেয়ে যাবে অনন্য মাইন্ড কন্ট্রোল রাসায়নিক। জনি পড়ে যায় সেই চক্রের ফাঁদে। জনি কি পারবে সেই ফাঁদ থেকে বের হতে? পারবে কি দুষ্টচক্রের চক্রান্ত নস্যাৎ করে দিতে? জানতে হলে দেখে ফেলুন বাংলা সাব দিয়ে।


2. Seal Team Eight: Behind Enemy Lines (2014)

ধরণ - একশন | ড্রামা | ওয়ার

আই.এম.ডি.বি - (4.5), MPAA রেটিং - R

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
কঙ্গোতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত টোংগা নামের এক আর্মি অফিসার ও ম্যালিন নামের এক গডফাদার অস্ত্র ব্যবসায়ী মিলে একটি গোপন প্রোজেক্ট গড়ে তুলে আন্ডার গ্রাউন্ডে। তাঁদের ধরার অভিযানে পাঠানো হয় একটি সীল টিম, কিন্তু তাঁদের কাছে নেই ম্যালিনের সুনির্দিষ্ট কোনো তথ্য বা ছবি, তবে খুঁজে পায় শর্ষের মধ্যে ভূত। তাঁরা কি পারবে তাঁদেরকে পাকড়াও করতে? জানতে হলে দেখে ফেলুন।


3. In Hell (2003)

ধরণ - একশন | থ্রিলার | ড্রামা

আই.এম.ডি.বি - (6.2), MPAA - R

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
স্ত্রীর খুনের বদলা নিয়ে কাইলের স্থান হয় রাশিয়ান জেলখানায়, কঠিন অবস্থার মুখোমুখি হয় সেখানে। মারাত্মক ও কুখ্যাত সব মাফিয়াদের সাথে লড়াই করে টিকে থাকতে হয় তাঁকে। ওয়ার্ডেনদের আনন্দের খোরাক আর বাজির উদ্যেশ্যে লড়াই করতে বাধ্য করা হয় কয়েদীদের। সেলমেট হিসেবে পায় এক নিগ্রো খুনিকে, যে এর আগে খুন করেছে তাঁর ৩ সেলমেটকে। সে কি পারবে জেল থেকে মুক্ত হতে? পারবে কি দুর্বিষহ জীবনকে বিদায় জানাতে? পরোতে পরোতে থাকে টুইস্ট আর টান টান উত্তেজনা। দেখে নিতে পারেন।


4. The Last Stand (2013)

ধরণ - একশন | ক্রাইম | থ্রিলার

আই.এম.ডি.বি - (6.4), MPAA - R

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
ভয়ানক এক আসামী পালিয়ে যায় ডেথ-রো থেকে। আটকানোর সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে, নিজের বুদ্ধিমত্তা ও সাহসী কিছু সহযোগীর চেষ্টায় একের পর এক বাঁধা টপকে এগুতে থাকে সীমান্তের দিকে। চলে যায় একেবারে লাস্ট স্ট্যান্ড পর্যন্ত। সামনে শুধু বাঁধা এক অভিজ্ঞ কাউন্টি পুলিশ আর তাঁর কিছু অনভিজ্ঞ ডেপুটি। কে পারবে তাঁকে আটকাতে? আদৌ তাঁকে থামানো যাবে? জানতে হলে দেখে ফেলুন।


5. White House Down (2013)

ধরণ - একশন | ড্রামা | থ্রিলার

আই.এম.ডি.বি - (6.4), MPAA - PG-13

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
বিশ্বব্যাপী ধ্বংসের প্ল্যান নিয়ে সিক্রেট সার্ভিস প্রধানের নেতৃত্তে আক্রমণ করা হয় হোয়াইট হাউজ। এক ভিজিটর ও তাঁর মেয়ের সাহসী বুদ্ধিমত্তায় উদ্ধার পায় হোয়াইট হাউজ। মুভিতে হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা এতোটাই নাজুক দেখানো হয়েছে যে, বিশ্বব্যাপী তুমুল বিতর্কের সৃষ্টি করে। একশনমূলক মুভিটিতে পূর্ণমাত্রায় বিনোদন পেতে পারেন। দেখে নিতে পারেন বাংলা সাব দিয়ে।


★★★ আপনাদের কোনো কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবের প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত ও আমার পছন্দ, ব্যাটে-বলে মিলে গেলেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবটাইটেল। ★★★

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×