ব্লগারের হাজার বেত্রাঘাতের শাস্তি
০৯ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরবে রাইফ বাদওয়ানি নামের এক ব্লগারের এক হাজার বেত্রাঘাত ও ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই দণ্ড নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার পরও এ দণ্ডাদেশ অব্যাহত রাখা হল।
গত জানুয়ারিতে বাদওয়ানিকে জেদ্দার একটি মসজিদের বাইরে প্রকাশ্যে ৫০ বার বেত্রাঘাত করা হয়। বেত্রাঘাতের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদিআরব।
পরে অবশ্য তাকে আর বেত্রাঘাত করা হয়নি। প্রতি শুক্রবার বেত্রাঘাত করার কথা থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ নন এমন কথা বলে তার শাস্তি স্থগিত করা হয়।
ইলেকট্রনিক মাধ্যমে ইসলামকে ‘অবমাননা’ করায় অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১২ সালে গ্রেফতার করা হয় বাদওয়ানিকে। তখন থেকেই সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মহল।
সৌদি আরবে কোনো রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে সহ্য করা হয় না। কঠোর ইসলামিক আইন দ্বারা তা দমন করা হয়। সূত্র: এএফপি
- See more at:
Click This Link 
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন