নতুন টাকা ১৭ সেপ্টেম্বর থেকে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন টাকা ১৭ সেপ্টেম্বর থেকে
ঈদুল আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন টাকা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীতে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় নতুন নোট বিনিময় হবে।
ঈদুল আজহাকে সামনে রেখে চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণে নতুন টাকা সরবরাহের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবার কী পরিমাণ নতুন টাকা সরবরাহ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও প্রায় ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোট বিনিময়ের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন নোট বিনিময়ের এ কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সকল শাখায় নতুন নোট বিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকার বিভিন্ন মূল্যমানের নোট বদলে নিতে পারবেন।
এবার টাকা প্রদানের পদ্ধতিতে একটু ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে। নতুন নোট বিনিময়ে স্থাপন করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। এই পদ্ধতিতে নতুন টাকা বিনিময়ের আগে মানুষকে কুপন সরবরাহ করা হবে। পরে কূপনের সিরিয়াল ধরে নতুন নোটের বিনিময় হবে। পাশাপাশি নেয়া হবে আঙ্গুলের ছাপ। দালাল রুখতেই পরীক্ষামূলকভাবে এমন পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন