উদ্দেশ্য কি কোচিং বানিজ্য বন্ধ, না নীতিমালার আওতায় তাকে আরো উৎসাহিত করা?
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল শিক্ষামন্ত্রালয় চুড়ান্ত করেছে ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা-২০১২’। কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষামন্ত্রালয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তবে এটাও বলতে চাই, বড্ড হযবরল লেগেছে এই নীতিমালা। যদিও পুরো নীতিমালাটি পড়ে দেখা হয়নি এখনো। তারপরেও পত্রিকায় যতটুকু পড়েছি তাতে তেমনটিই মনে হয়েছে আমার কাছে। বলা হচ্ছে “নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। তবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট অংকের টাকা নিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরই ‘অতিরিক্ত ক্লাস’ নিতে পারবেন”। এই যে নির্দিষ্ট অংকের টাকা নিয়ে অতিরিক্ত ক্লাসের কথা বলা হয়েছে নীতিমালায়, তাতে কি দাঁড়ালো বিষয়টা? কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে? নাকি অতিরিক্ত ক্লাসের নামে কোচিং’কে আইনগতভাবে জায়েজ করে দেয়া হলো? আরেকটা কথা বলা হয়েছে, “নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে না পারলেও শিক্ষকরা দিনে অন্য প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীকে বাড়িতে পড়াতে পারবেন। তবে এ বিষয়ে শিক্ষককে প্রতিষ্ঠানের প্রধানের কাছে প্রতিবেদন দিতে হবে।” এরপর বলতেই হচ্ছে, শিক্ষামন্ত্রালয়ের এহেন নীতির মূল উদ্দেশ্য কি? কোচিং বাণিজ্য বন্ধ নাকি কোচিং বানিজ্য চলবে তবে সেটা যেন নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে না হয় সেটা বন্ধ? আমার বোধগম্য হয়নি বিষয়টা! পরিশেষে একটা কথাই বলবো, কোচিং বানিজ্য যদি বন্ধ করতেই হয় তাহলে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আর শিক্ষকদের যদি পুরোপুরি শ্রেনীকক্ষমূখী করতেই হয় তাহলে বৃদ্ধি করতে হবে শিক্ষকদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি। কোচিং বাণিজ্য বন্ধের আসল উদ্দেশ্য যদি শিক্ষকদের পুরোপুরি শ্রেনীকক্ষ মূখী করা হয় তাহলে এর উত্তম কোন বিকল্প নেই বলেই জানি। অন্যথায় এইসব গোজামিল কোনই কাজে আসবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন