somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভক্তি নয়, ঐক্যই পারে জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে!

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ ফেব্রুয়ারী শুরু হওয়া গনজাগরনের সাথে প্রতিটা দিন প্রতিটা মুহুর্ত কোন না কোনভাবে জড়িয়ে থাকার চেষ্টা করেছি। তবে আজ ৩১ মার্চ বিকেল পর্যন্ত এতোটা কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় নি, যা সন্ধের পর থেকে শুরু হয়েছে। কষ্ট নিয়েই বাসায় ফিরলাম। এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা নতুন নয়, চেষ্টা ছিল ৫ ফেব্রুয়ারী শুরু হওয়ার দুই-তিনদিন পর থেকেই। সবই কাছে থেকে দেখা। তখন ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু আজ তারা সন্মুখভাগে চলে এসেছে। আর এই সামনে আসার জন্য মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগালো তারা "শহীদ রুমী স্কোয়াড" এর ২৬ মার্চ থেকে শুরু হওয়া আমরন কর্মসূচীকে। অথচ প্রথম দিনই "শহীদ রুমী স্কোয়াড" এর সমন্বয়ক নিলয় স্পষ্ট করে বলেছে, "গনজাগরন মঞ্চ" এর বিরুদ্ধে আমাদের কর্মসূচী নয়, আমাদের কর্মসূচী "গনজাগরন মঞ্চ" এর কেবল সম্পুরক কর্মসূচী মাত্র। আর এই কথার উপরই মানুষ "শহীদ রুমী স্কোয়াড" এর ২৬ মার্চ থেকে শুরু হওয়া আমরন কর্মসূচীকে সংহতি জানিয়েছে, জানাচ্ছে এখনো। "শহীদ রুমী স্কোয়াড" এর সাহসী যোদ্ধাদের এই কর্মসূচীতে কোন রাজনীতি ছিল না, নাই এখনো। মাতৃভূমির প্রতি নির্মল ভালোবাসা থেকেই তাঁরা নিজেদের জীবনকে তুচ্ছ করে যাত্রা শুরু করেছে মৃত্যুর পথে। অথচ সাহসী এই তরুন যোদ্ধাদের নির্মল দেশ প্রেমকে (যার মধ্যে কোন রাজনীতি নেই) পুঁজি করে, তাঁদের কর্মসূচীতে সংহতি জানানোর নাম করে গনজাগরন মঞ্চকে দ্বিখন্ডিত করার অপচেষ্টায়….শুরুর দিকের সেই অপচেষ্টাকারীরা শাহবাগে আজ আরেকটি মঞ্চের অবতারনা করলো। নাম দিল “গনজাগরন সাংস্কৃতিক মঞ্চ”। সেখান থেকে স্পষ্টকরে বিরোধীতা করা হলো গনজাগরন মূল মঞ্চের। আরো কষ্টকর যে দিকটা, তা হলো...মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা "শহীদ রুমী স্কোয়াড" এর তরুন যোদ্ধাদের কানের কাছে সাজানো মঞ্চে তারা সাউন্ড সিস্টেমের বিকট শব্দে গান-বাজনা চালালো সন্ধার পর থেকে। এটাকে কি বলে সংহতি? না মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের গলা টিপে মেরে ফেলার ব্যবস্থা করা? কষ্টে দাপাদাপি করলাম, দু-একজনকে বলারও চেষ্টা করলাম। কে শোনে এই নগন্য মানুষের কথা।

গনজাগরন মঞ্চের অনেক কিছু নিয়ে সমালোচনা-বিরোধীতা করার আছে, তাই বলে এইরকম আলাদা মঞ্চ করে? সত্যি কি আমরা জামাত-শিবির নিষিদ্ধ চাই? “গনজাগরন মঞ্চ” যদি একটি দলের ভোটের গুটি হয়, তাহলে “গনজাগরন সাংস্কৃতিক মঞ্চ” কোন দলের ভোটের গুটি? বড্ড জানতে ইচ্ছে করছে উত্তরটা!

স্পষ্টকরে বলে রাখি শুনুন, আপনারা যে অপচেষ্টায় নেমেছেন সেটা কোন দিনই সফল হবে না। রুমী স্কোয়াডের যোদ্ধাদের সাথে আমরাও আছি, তবে সেটা গনজাগরন মূল মঞ্চের বিরোধীতা করে নয়। কোন হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেও নয়। আমরা বিরোধীতা করি, সমালোচনা করি কিন্তু সেটা মূল মঞ্চকে ভুল শুধরে আরো শক্তিশালী করার জন্যে। মূল মঞ্চকে ভেঙ্গে ফেলার জন্যে নয়। পাশে থেকে ঐক্যের পেটে ছুরি চালানোর জন্যে নয়। কারন আমরা জানি, গনজাগরন মঞ্চের মাধ্যমে যে বৃহত্তর ঐক্য সৃষ্টি হয়েছে...একমাত্র সেই ঐক্যই পারে, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে এবং যুদ্ধাপরাধীদের দল জামাত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বাধ্য করাতে। জয় আমাদেরই হবে, কোন অপশক্তিবাজদের নয়। জয় বাংলা।

***লেখাটা গত রাতের। নেট বিভ্রান্তির কারনে পোষ্ট দেয়া হয় নি। পরিবর্তন না করে ঐভাবেই দিলাম।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×