সাভার হত্যাকান্ডের অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে হরতালের ডাক দিয়েছেন বাসদ ও সিপিবি। অপরাধীদের গ্রেফতার এবং শাস্তি আমরাও চাই, তবে এই রকম একটি মুহুর্তে আপনাদের এই হরতালকে সমর্থন করতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এই ভেবে যে, এখনো যেখানে জীবিত এবং মৃত আরো অনেক মানুষকে উদ্ধার কাজ অব্যাহত আছে....সেখানে যার যার জায়গায় তাকে থামিয়ে দেয়ার জন্য এমন একটি কর্মসূচী দিলেন কি করে! আপনারা কি ভেবে দেখেন নি যে...স্বজনহারা মানুষ তাঁদের প্রিয়জনের লাশের জন্য, চিকিৎসার জন্য সাভার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে কিভাবে হন্যেহয়ে খোঁজাখুজি করে বেড়াচ্ছেন? আপনারা কি ভেবে দেখেন নি যে...চাঁপাপড়ে এখনো যাঁরা বেঁচে আছে তাঁদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস-পত্র এবং যাঁদের চিকিৎসা চলছে তাঁদের জন্য ঔষধ-খাবার সংগ্রহ করার জন্য এবং সেগুলো সাভারে পৌঁছে দেয়ার জন্য সবাই দৌড়ে বেড়াচ্ছে? প্রতিমুহুর্তই এখন গুরুত্বপূর্ন সবার কাছে। আমরা মনেকরি, আপনারাও এই কাজগুলোর মধ্যদিয়ে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিপদগ্রস্থ মানুষগুলোকে সহযোগীতার। তাহলে কেন এই বিপদের দিনে হরতাল দিয়ে একটি সমস্ত দিন সবার চলাফেরায় ব্যাঘাত ঘটাবেন? আশাকরি হরতালের বিষয়টি আপনারা পূনর্বিবেচনা করবেন। শত শত মানুষ হত্যাকারী রানা এবং রানা প্লাজায় অবস্থিত গার্মেন্টস মালিকদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে এই মুহুর্তে অন্য যেকোন কর্মসূচী দিন সাথে আছি। দয়াকরে শ্রমিকদের আবেগকে পুঁজি করে উলটো রাজনীতি করবেন না। যেটা আওয়ামীলীগ-বিএনপি'র রাজনীতি, বিশ্বাসকরি সেটা আপনাদের নয়।
অপরাধীদের শাসিত চাই কিন্তু হরতাল এই মুহুর্তে কাম্য নয়!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

