somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ কামরুজ্জামান কনক
সামহয়্যারইনব্লগ এর আর তেমন কোন জনপ্রিয়তা নেই..আর তেমন কেউ পড়েও না... তাই এই ব্লগেই আমার লেখাগুলো প্রকাশ করা সবচেয়ে বেশী নিরাপদ মনে করছি...

মানুষ নাকি সৃষ্টির সেরা জীব... এটা মস্তবড় ভুল একটা কথা

১৩ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কনক, এবং একটি মানুষ। আর নিজে একজন মানুষ হওয়ার সুবাদে বেশ কয়েকদিন ধরেই আমার মাথাতে এই বিষয়টি ঘুরপাক খাচ্ছিল যে, মানুষ কোন ভাবেই সৃষ্টির সেরা জীব হতে পারে না। যারা মানুষকে সৃষ্টির সেরা জীব বলে আখ্যায়িত করে থাকে তারা আসলে ভুল করে বা ভুল বলে...

আমার সাধারণ বুদ্ধিমত্তায় যেটা মনে হয়েছিল সেটার উপরে বেজ করেই আমি এই সিদ্ধান্তে পৌছেছিলাম যে, মানুষ কোন ভাবেই সৃষ্টির সেরা জীব হতে পারে না। যে মানুষ প্রতিদিন জেনে শুনে হাজার হাজার খারাপ কাজ করে চলেছে, বোকামী করে চলেছে, অন্যের হক নষ্ট করে চলেছে, শয়তানের তৈরী করা মোহের মধ্যে আছে তাকে কিভাবে সৃষ্টির সেরা বলে মেনে নেবো?

নিজে মানুষ বলেই যে মেনে নেবো মানুষই সৃষ্টির সেরা এটা হতে পারে না।

আমি তখন উপলব্ধি করলাম যে, কথাটি আসলে সংশোধন করার প্রয়োজন। মানুষ সৃষ্টির সেরা জীব নয়। সেরা জীব তাকেই বলা যেতে পারে যারা আসলে প্রকৃত ঈমানদার। অর্থাৎ শয়তাদের ধোকা থেকে বাঁচতে সক্ষম এরকম যে মানুষ গুলো আছে তারাই শুধুমাত্র সৃষ্টির সেরা জীব। সব মানুষ সৃষ্টির সেরা নয়।

এরকম ভাবনাটা আমার মধ্যে এমনিতেই চলে এসেছিলো।

কিন্তু আশ্চর্য হলাম তখন যখন আমার সামনে কোরআন এর এই আয়াতটি এলো

সূরা বাইয়্যিনাহ- আয়াত-৭ এ আল্লাহ্ বলেছেনঃ

Those who have faith and do righteous deeds,- they are the best of creatures. অর্থাৎ যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।

এ আয়াতে আল্লাহ্ তা’য়ালা পরিষ্কারভাবে এটাই বলে দিয়েছেন যে আমার ভাবনাটা ভুল ছিলো না। মানুষ সৃষ্টির সেরা নয়, যে মানুষ ঈমানদার এবং সৎকর্ম করে তারাই শুধুমাত্র সৃষ্টির সেরা।

তাহলে এখন আর একটি প্রশ্ন আমার মনে চলে আসলো... যারা ঈমানদার নয় আর্থাৎ নামে মুসলিম কিন্তু আল্লাহর কোন হুকুম পালন করে না তারা তাহলে কি?

এর উত্তরটিও আল্লাহ্ তা’য়ালা কোরআন-এ আর একটি আয়াতে বলে দিয়েছেন।

তারা চতুষ্পদ জন্তুর মত, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ। - সূরা আল আ’রাফ, আয়াত ১৭৯

গাফেল মানে কি সেটা খুজতে গুগল ট্রান্সলেটর ইউজ করলাম, অর্থ পেলাম-অসতর্ক

তার মানে যারা সবই জানে কিন্তু জেনে শুনেও এখনো পর্যন্ত অসতর্ক হয়ে আছে তারায় হলো সৃষ্টির নিকৃষ্টতর জীব।

এখন এই সৃষ্টির নিকৃষ্টতর জীবের কপালে কি আছে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমার আর আপাতত সেগুলো পড়ার সাহস হলো না।

আল্লাহ্ আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দান করুন, আর সবার আগে আমাকে বোঝার তৌফিক দিন, যেন গাফেল হয়ে মৃত্যুবরণ করতে না হয়।


সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×