somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ কামরুজ্জামান কনক
সামহয়্যারইনব্লগ এর আর তেমন কোন জনপ্রিয়তা নেই..আর তেমন কেউ পড়েও না... তাই এই ব্লগেই আমার লেখাগুলো প্রকাশ করা সবচেয়ে বেশী নিরাপদ মনে করছি...

সিনেমায় ইসলাম ধর্মকে যে ভাবে উপস্থাপন করা হয় সেটা কতটুকু সঠিক?

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং বিভিন্ন ভারতীয় বাংলা এবং হিন্দি সিনেমাগুলোতে “ইসলামিক” দৃশ্য দেখানোটা তাদের একটা নিয়মিত স্টাইলে পরিনত হয়ে গেছে। গল্পের প্রয়োজনে হোক আর না হোক, সুযোগ পেলেই তারা এটা করবে। এই যেমন, সিনেমাতে নায়ক বা নায়িকা বিপদে পড়েছে বা কোন কিছুর সমাধান হচ্ছে না। তারা আল্লাহ্’র কাছে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করবে বা নামাজ পড়বে বা দূর থেকে আযান এর ধ্বনি ভেসে আসবে, তারপরে সেই শব্দ শুনে আল্লাহ্’র কাছে মাথানত করবে, আল্লাহ কে তার ফরিয়াদ শোনাবে। নায়ক হিন্দু হোক, মুসলিম হোক কিনবা যা-ই হোক না কেন, সেটা কোন ব্যাপার না, সরাসরি আল্লাহ্ তা’লার কাছেই সাহায্য চেয়ে বিভিন্ন ইসলামিক কার্যক্রম শুরু করবে।

এগুলো যেগুলো করে বা করা হয়, করতেই পারে সেটা, ইসলামকেও সিনেমার পর্দায় টেনে নিয়ে যেতেই পারে, এটা সমস্যা না… কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়তে। সিনেমার পর্দায় যেভাবে ইসলামিক পরিবেশ তৈরী করা হয় বা ইসলামকে যেভাবে উপস্থাপন করা হয় সেটা আসলে কতোটুকু সঠিক?

ইসলামকে সিনেমা’তে ফুটিয়ে তোলার জন্য বা ইসলামিক পরিবেশ তৈরী করার জন্য অধিকাংশ সময় একটা মাজার দেখানো হয়, মাজারে গিয়ে নায়ক বা নায়িকা দুই হাত উঁচু করে দোয়া করে বা মোনাজাত করে, কখনো কখনো সেজদাহ করে। আবার মাঝে মাঝে দেখা যায়, একদল মানুষ মাথাতে টুপি পরে মাজারে বা এরকমই কোন জায়গাতে বসে ঢোল-তবলা নিয়ে কাওয়ালী গান শুরু করে… সিনেমার নায়ক বা নায়িকা সেখানে গিয়ে সেই গানের মধ্যে নিজেদের আত্মপ্রকাশ করে বা নিজেরাই গান শুরু করে। ইসলামিক অনুষ্ঠান বলতে দেখানো হয়, নিজের পিঠে নিজেই ছুরি দিয়ে বা দাররা মেরে আঘাত করে রক্তাত করে ইসলামের উৎসব পালন করা হচ্ছে। মাজারে গিয়ে গাছের সাথে বা মাজারের দেয়ালে সুতা বেধে মোনাজাত করা হচ্ছে। ইসলাম বলতে সিনেমাতে এগুলোকেই বোঝানো হয়।

আমি জানি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অনেক জায়গাতেই ইসলামকে না বুঝে বা না জেনে এভাবেই পালন করা হয়ে থাকে, এমনকি বাংলাদেশেও এমন অনেক গোষ্ঠি বা সমাজ আছে যেখানে ইসলামকে ভুলভাবে তুলে ধরা হয় এবং পালন করা হয়। কিন্তু এটা তো ইসলাম না, ইসলামে যেগুলো নিষিদ্ধ সেগুলোকেই ইসলামিক কালচার হিসেবে তুলে ধরে সিনেমাতে প্রচার করাটা কি আসলেও মেনে নেওয়ার মতো কোন বিষয়? ইসলাম যে জিনিসগুলোকে সাপোর্ট করে না বা যে গুলো করা ভুল সেগুলোকেই শুধু সিনেমাতে ইসলাম বলে তুলে ধরা হয় কেন? আর সাধারণ জনগন হরহামেশাই সিনেমাতে ওগুলোতে দেখে এসে মনে করে এগুলোই বোধহয় ইসলাম। ইসলাম ধর্ম হয়ত সবাই এভাবেই পালন করে থাকে। কিন্তু আসলে কি এটা ঠিক?

আর এ তো গেল ইসলামকে সিনেমাতে উপস্থাপন এর বিষয়, এর পরে আর একটা লক্ষনীয় বিষয় যেটা না বললেই নয়, তা হলো সিনেমাতে গান বাজনার মধ্যে ইসলামের ব্যবহার। এই জিনিসটা ইদানিং সময়ে এতোই বেশী হচ্ছে যে বিভিন্ন আইটেম সং-এর মধ্যেও ইসলামকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। গানের লিরিক্স থেকে শুরু করে মিউজিক, সব কিছুতেই ইসলামকে ব্যবহার করা হচ্ছে।

আমি জানি না এখনকার সময়ে এমনটা কেন এত বেশী করা হচ্ছে কিন্তু কেন জানি এগুলোকেও আমার কিয়ামতের পূর্বলক্ষণ বলে মনে হচ্ছে।



ফেসবুকে আমিঃ মোঃ কামরুজ্জামান কনক
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×