somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিচ্ছু ভালো লাগছে না

২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথার কাছে রাখা মোবাইলটা একটানা বেজে চলছিল। আধো ঘুম চোখে মোবাইলটা ধরে হ্যালো বলতে ওপর প্রান্ত থেকে বলে উঠলো-
- কি খবর তোমার? এখনো ঘুমাচ্ছ?
- হ্যালো কে?
- ও ভুলে গেছো? আমার কণ্ঠস্বর এখন আর চেনা যাচ্ছে না?
আমি চোখ কচলাতে কচলাতে বললাম-
- জী, না মানে, কি খবর তোমার? কেমন আছো? এতো সকালে? কি ব্যাপার?
- তোমার খবর কি তাই বল? বাবা কেমন আছে?
- হমম, ভালো।
- গত কয়েকদিন থেকে তোমার কথা মনে পড়ছে। কিচ্ছু ভালো লাগে না। তুমি সত্যি করে একটা কথা বলবে?
- কি?
- তুমি কি সত্যি আমায় ভালোবাসতে? নাকি শুধুই টাইম পাস করেছিলে?
- টাইম পাস। আরে তোমারে আমি ভালোবাসতে যাব কেন? আর ভালোবাসলে এখন এই অবস্থা হবে কেন। তুমি আসলে একটা বোকা মেয়ে, এত দিনেও বুঝলা না। গত রাতে কি ঘুমাও নি? আজ কি কেউ তোমায় দেখতে আসবে? নাকি বিয়ে ঠিক হয়ে গেছে?
- না, আমায় কে বিয়ে করবে? তোমার সাথে যখন বিয়ের কথা চলছিল তখন কত দিক থেকে বিভিন্ন প্রস্তাব এসেছিল, কতরকম চাপ। এখন একটাও খবর আসে না। মনে হয় তোমার সাথেই আমার বিয়ে হবে। সেদিনও মা তোমার কথা জানতে চেয়েছিল। আমি কিছুই বলতে পারিনি।
- না হবে না। হলে, অনেক আগেই হয়ে যেত।
- তুমি আসলে একটা গর্দভ, বুদ্ধু। এতো দিনে বাবাকে ম্যানেজ করতে পারলা না?
- থাক সে কথা, তোমার কথা বল। সেদিন তো একবারের জন্যও পিছন ফিরে তাকালে না। আমি অনেকক্ষন বসে বসে তোমার চলে যাওয়া দেখলাম। রিক্সায় চড়লে একবারের জন্যও তাকালে না। ভেবেছিলাম অন্যদিনের মত তুমি রিক্সা ঘুরিয়ে ১০ মিনিট পর আবার ফিরে আসবে। কিন্তু না।
- থাকবে কেন সে কথা? আর সেদিন যদি আমি ওভাবে না যেতাম তবে সারাজীবনেও আমার যাওয়া হতো না। তুমি কোনভাবেই আমাকে ছাড়তে পারতে না।
- ভালো আছো তো?
- রাখ তোমার ভালো আছো? নতুন করে শিখছো ভালো আছো তো?
- কেন আগে কি ভিন্ন কিছু বলতাম? "তারপর খবর কি? কেমন আছো?" এই টাইপের কিছু? তবে যাই বল এইরূপ কথা বলার সময় আমি একটা কথা বলতাম। থাক বলবো না। ওটা অনেক দূরের হয়ে গেছে।
- কেন বলবা না বল। বলতে হবে।
- না থাক
- না বল, কি কথা?
- I Love You
- এটা দূরের কথা হবে কেন? তোমার যদি ১৪টা বিয়েও হয় তারপরও এটা থাকবে।
- আমারে ১৪টা বিয়ে দিয়ে দিলে?
- যদি ১৪ দ্বিগুনে ২৮ টা বাচ্চাও হয় তারপারও থাকবে।
- এখন সাত সকালে ফোন করলা কেন, সে টা বল আগে
- না এমনি, ভালো লাগছিল না, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল তাই।
- ও তাই।
- গত পরশু চাচাতো বোনের জন্মদিন গেল। ও তোমার কথা জিজ্ঞাস করে বলল "ভাইয়াটা এমন করলো কেন?" আমি বলেছি, তোর ভাইয়ার কোন দোষ নাই। যা হবার তাই হয়েছে।
- আসলেই তাই, নিয়তি। নিয়তিতে নাই তাই এই অবস্থা। চেষ্টাতো কম করিনি।
- কিসের নিয়তি? দোষতো তোমাই। তোমার জন্যইতো আজকে এই অবস্থা। তুমি কি পারতে না সবকিছু ছেড়ে আমায় গ্রহণ করতে?
- এই সাত সকালে কি ঝগড়া করবে?
- আচ্ছা থাক, ভালো লাগছে না কিছু। তুমি ভালো আছো তো, বাবা কেমন আছে?
- সবাই ভালো আছি, অনেক আনন্দে আছি। তুমি ভালো থেকো
- কচু থাকবো। তুমি ছাড়া কি আমি ভালো থাকতে পারি?
- থাকতেছো ঠিকই, আগে বলতে একদিন কথা না বললে নাকি তোমার দম বন্ধ হয়ে যায়। কই এখন তো দেখি দিব্বি কথা না বলে মাসের পর মাস পার করে ফেল।
- তুমিই তো সব রাস্তা বন্ধ করে দিয়েছো।
- ভালো আছো তো?
- হুমম, তুমি?
- ভালো। আমায় ক্ষমা করে দিও।
- আমার জন্য একটু দোয়া করো। আর নিজের প্রতি যত্ন নিও। বাবার দিকে খেয়াল রেখো।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×