পত্রিকা পড়েই জানতে পারলাম নরওয়ে নিবাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া যুদ্ধশিশু কোহিনুর এর কথা, তার শিল্পি জীবনের কথা।
কোহিনুর তার চার বছর বয়সে বাংলাদেশের মাদার তেরেসা অনাথ আশ্রম থেকে দত্তক সন্তান হয়ে নরওয়ে যান এবং সেখানেই এক পরিবারের সাথে প্রতিপালিত হোন মারি কোহিনুর নোর্ডবাগ নামে। বর্তমানে কোহিনুর একজন নন্দিত সঙ্গীত শিল্পী, গড়ে তুলেছেন নিজের গানের দল, পেয়েছেন নরওয়ের জাতীয় সন্মান "নরওয়েজিয়েন ওব দ্য ই্য়ার' এবং আন্তর্জাতিক খ্যাতি। বর্নবৈষম্যের বিরুদ্ধে ও সোচ্চার তার কন্ঠ।
অসম্ভব ভালো লাগলো তার জীবনের কথা পড়তে। হয়তো কতশত যুদ্ধ শিশুর মাঝে সে একজন ভাগ্যবতী জিনি পেয়েছেন উন্নত দেশের শিক্ষা ও সামাজিকীকরন এবং মেলে ধরতে পেরেছেন তার প্রতিভা।
'যুদ্ধশিশু' শব্দটা ভাবলেই মনের মাঝে খুব অদ্ভুত একটা কষ্টের অনুভুতি হয়। একটি শিশু যার জন্মের মাঝে ছিলনা কোন আনন্দ, কোন আশা আকাংখা, ভালোবাসা। শুধুই একটি নারীর নির্যাতন এর মধ্য দিয়ে যেই শিশুর জন্ম তার কাছে নিজের জন্মের গল্পটা কতটা কষ্টকর তা শুধু সেই জানে হয়ত। কিন্তু জীবন কি থেমে থাকে? না, জীবন চলে তার নিজের গতিতে, সেই সাথে সময় ও। প্রতিটি শিশুই বেরে ওঠে তার নিজের কর্ম গুনে।
৭১'এ এই দেশে যেসব যুদ্ধশিশু জন্মেছিল খুজে দেখলে তাদের অনেক কেই পাওয়া যাবে, যারা আজ প্রতিষ্ঠিত আপন কাজের গুন। এই বিজয়ের মাসে সেই সব বীরঙ্গনা মাতা এবং তাদের সন্তান দের স্যলুট। আমরা তোমাদের কাছে চিরঋনি, তোমাদের জন্যেই আমরা দেখেছি স্বাধীনতা। এবং এই প্রবচন চির সত্য 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল'।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



