তোমরা ভাগে কম পাবে, কারন তোমরা দেখতে আমাদের মত নও।
তোমরা কালো ও খাটো, তাই এতটুকুই।
তোমরা এবং আমরা লম্বা ও সাদা কিন্তু আমরা বেশি সাদা এবং আমাদের দাদা ও তাদের দাদারাও সব বেশি বুঝতেন, অতএব শোনো আমরা যা বলছি।
দেখ দেখ ওরা কেমন যেন হলদে সাদা আর খাটো, চোখগুলো দেখেছো কেমন কুতকুতে আর সব কাজ কি দ্রুত করছে। আমাদের
খুব সাবধানে থাকতে হবে কেছুতেই যেন ওরা আমাদের সমান হতে না পারে।
অন্যদের নিয়ে তেমন ভাবনা নেই, ঐ কুচকুচে কালো আর লম্বাদের নিয়ে ভেব না, ওদের আমাদের দাদা আর তাদের দাদারও ধরে আনতেন আমাদেরকে সেবা করার জন্যে, এখনো তাই হবে।
আর ওদের নারীদের মধ্যে আমাদের সাদাদের কোন বীর্য উৎপাদিত হয়, ভেবনা ঐ অর্ধশ্বেত আমাদের কথাই বলবে ও শুনবে,
কারন আমরাই শ্রেষ্ঠ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



