আমি নারী, আমি কোনদিন পরাধীন ছিলাম না, আমার স্বাধীনতারও প্রয়োজন নেই।
তবে আমি বন্দী ছিলাম, এখনো আছি। আমার মুক্ত হতে হবে।
আমাকে ধর্মের অন্তরজালে বন্দী করা হয়েছে, আমাকে সামাজিক নিয়মে বন্দী করা হয়েছে।
আমি নাকি ফুল, আমার সাথে কোমলতার সাথে, দয়ার সাথে আচরনের পরামর্শ দেয়া হয়েছে।
নাজুকতার দিক থেকে আমি শিশুদের একটু উপরে অবস্থান করছি।
মানুষদের মধ্যে আমি শ্রেষ্ঠ ছিলাম যেই কারনে সেই প্রজনন ক্ষমতার কারনেই আমাকে করা হয়েছে অধঃস্তন।
কেউ আমাকে বলছে নিজেকে ঢেকে রাখতে, আমি নাকি সব সর্বনাশ এর মূল, যদি আমি পর্দায় থাকি তবেই শেষ হয়ে যাবে অনেক সমস্য।
কেউবা আমাকে দেখে পণ্য, বানিজ্য এবং অর্থনীতি বিষয়ক।
কেউ আমাকে চাবুকে চাবুকে ক্ষত-বিক্ষত করে, কেউ আমাকে আদরে আদরে উৎপীড়ন করে।
শত শত বছর ধরে আমাকে শেখানো হয়েছে কি করে আমিও আমার আমিকে দেখব ওদের মত করে।
সেদিন কোন যুদ্ধ হয়নি যে আমি সেখানে অবতীর্ন হয়েছি এবং পরাজিত হয়েছি, বরং আমার এই আমিটাকে বন্দী করে ফেলা হয়েছে একটু একটু করে। আমি যদি বলি আমি মানুষ, ওরা বলে ডাইনী, আমাকে পুড়ে মারে, জলজ্যন্ত কবর দেয়, ভয় দেখায়।
এখন আমার জন্যে একটা দিন আছে, ওরা যোক করে বলে বছরের ও্ই একটা দিন দিলাম তোমার জন্যে, যেদিন বিশেষ করে পালন করবে যেমন সবাই করে জন্মদিন, অথবা বার্ষিকী।
কিন্তু আমি নারী, আমি অপেক্ষায় আছি কবে আমার মুক্তি হবে এই গুজব থেকে যে আদমের পাজড়ের হাড় থেকে আমি উৎপন্য হয়েছি। এই গুজব থেকে যে শয়তানের প্রোরচনায় আমি স্বর্গ থেকে বিতারিত করেছি ও হয়েছি।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



