আজ শধু একটা কথাই বলতে ইচ্ছা করছে এভাবেই একসাথে সবাই কাদঁতে চাই, এভাবেই একসাথে সবাই হাসতে চাই এই দেশটার জন্য। যতবার সাকিব, মুশফিকুর এর কান্নার ছবিটা দেখছি, ততবার বুকের ভিতর কষ্টটা কান্নার মত গলায় এসে আটকে যাচ্ছে। গতরাতে ও এভাবে কষ্ট নি্য়ে ঘুমুতে গেলাম, ঘুমের মাঝে স্বপ্ন ও দেখলাম শেষ বলটা নো বল হয়েছে, ওরা আবার ব্যাট করলো কিন্তু তারপর ও শেষ রক্ষাটা হোল না। এভাবেই রাতটা শেষ করলাম, সকালে পেপার, ফেসবুক, ব্লগ এ সবার লেখা পড়ার পর মনে শুধু একটা কথাই আসছে সত্যিই তো এই যে প্রতিটা বাংলাদেশী দেশ আর দেশের বাহিরে সবাই একসাথে কাঁদলাম একসাথে হাসলাম, এক সাথে বিশ্বের কয়েক কোটি জনসমুদ্র গরজে উঠলাম সবাশ বাংলাদেশ বলে এই একতা আমাদের আর কেই বা দিতে পেরেছে? এই হারাটা কষ্টের ছিল, কিন্তু কান্না-হাসি গুলো নয়।
দেশে নানান মত থাকবে তাই মত বিভেদ ও থাকবে, কিন্তু বাংলাদেশ এর স্বার্থ নিয়ে যখানেই কথা আসবে পৃথিবীর যে কোন শক্তির মনে রাখতে হবে এই আবেগপ্রবন জাতি একসাথে কাঁদে একসাথে হাসতে পারে, এদের একতাই এদের শক্তি, এরা বাংলাদেশী।
এখন আর একটু ও কষ্ট হচ্ছে না, ভাল লাগছে, মেলবোর্নের আকাশটা আজ খুব মেঘলা কিন্তু আমার মনের আকাশের মেঘ কেটে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



