শহাবাগ প্রজন্ম চত্তর থেকে যে সকল কর্মসুচী ঘোষনা করা হচ্ছে, জাতি আজ তার সাথে সংহতি প্রকাশ করে শাহাবাগে যেতে না পারলেও নিজ নিজ অবস্থান থেকে তা পালন করছে। মনে হচ্ছে এ যেন ইতিহাসের সেই '৫২, '৬৯ বা '৭১ এর মত আরো উত্তাল ইতিহাসের জন্ম দিচ্ছে। মানবতা বিরোদী যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে চায় নতুন প্রজন্ম।গতকাল শাহাবাগের ডাকে সরাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগিত পরিবেশনরে মধ্যদিয়ে নতুন প্রজন্মের আন্দোলনকে সমর্থণ জালেও আমাদের মাদ্রাসা গুলো এই আন্দোলনে সংহতি জানায়নি ।মাদ্রাসার অনেক শিক্ষার্থী শাহাবাগের প্রজন্ম চত্তরের কর্মসুচীকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর করতে চাইলেও প্রশাসনিক কারনে তা বাধা প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাদ্রাসাগুলোর প্রশাসক (সুপারেন্টটেন্ডেন্ট, প্রেন্সিপাল, ভাইস প্রেন্সিপাল)-দের প্রায় শতভাগ মৌলবাদী ইসলামী রাজনৈতিক সংগঠন গুলোর সাথে সম্পৃক্ত। তারা চান না মাদ্রাসার কোন ছাত্র-শিক্ষক-কর্মচারী মৌলবাদ বিরোধী কোন কর্মসূচী পালন করুক। বর্তমানে মাদ্রসা গুলোতে আরবী শিক্ষার সাথে কিছু সাধারণ বিষয়ও যুক্ত করা হয়েছে। এই সাধারণ বিষয়ের শিক্ষকগণ অনেকটাই প্রগতিশীল ও মৌলবাদী-জঙ্গীবাদ বিরোধী মানসিকতার। কিন্তু শিক্ষা মন্ত্রনালয়ের একটা কালো আইনের কারনে এই সকল প্রগতিশীল ও মৌলবাদী-জঙ্গীবাদ বিরোধী সাধারণ শিক্ষকগন প্রশাসনিক পদে উন্নিত হতে পারেন না। আইনটি এরকম য়ে মাদ্রাসাগুলোর প্রশাসক (সুপারেন্টটেন্ডেন্ট, প্রেন্সিপাল, ভাইস প্রেন্সিপাল) পদে আরবী বিষয়ে কামিল পাশ বা দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আরবী বা হাদিস বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। মৌলবাদের সূতিকাগার মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর তার পক্ষে প্রগতিশীল চিন্তা করা অলিক কল্পনা মাত্র। তাই আজ শাহাবাগের ডাকে সারাদেশ সাড়া দিয়ে জাগ্রত হলেও মাদ্রাসা গুলোতে এর সম্পূর্ণ বিপরিত অবস্থান দেখি। সময় এসেছে মাদ্রাসা গুলোকে প্রগতিশীলতার দিকে ধাবিত করার। সে কারনে মাদ্রাসা গুলোর প্রশাসনিক পদের নিয়োগের কালো আইন বাতিল করে বাতিল করে প্রশাসনিক পদে আরবী ও সাধারণ শিক্ষা সবার সমান সুযোগ থাকা এখন সময়ের দাবি।
মাদ্রাসার প্রশাসনিক পদে নিয়োগের কালো আইন বাতিল করা দরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।