সালাম হে কবি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ তোমার জন্মজয়ন্তিতে-
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়।
অত্যাচারের নিশান দেখে
বেঁজে উঠে তোমার সত্য বীণা
ওরা শোনে না-
ওরা স্বেচ্ছাচারী, ওরা হৃদয়হীনা।
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়-
তোমার পিঁড়িত শ্রমিক-মজুর
রানা প্লাজায়-
আজো লাশের মিনার গড়ায়।
পোড়া শরীর ক্যানভাসে
তাজরিন ফ্যাশনে।
নাসরিণ-আইলা-সিডরে
জলের ঢেউয়ে
ওদের লাশ ভাসে।
সালাম হে মানবতার কবি
সালাম তোমায়-
মোল্লারা আজ ভাগ করে না
শিন্নির ঐ হালুয়া রুটি।
মসজিদে ওরা পোক্ত করে
মসনদের ঐ রক্ত খুঁটি।
সালাম হে সাম্যের কবি
সালাম তোমায়-
তোমার ‘ধুমকেতু’ ছুটে চলে
সুযোগ পেলেই আঘাত হানবে
অত্যাচারীর কৃপান-খড়গে।
জাতের নামে বজ্জাতদের
ঘাড় মটকাবে জমদুত নরকে।
ওরা সত্যের নয়
ওরা ক্ষমতার
ওরা ন্যায়ের নয়
ওরা অন্যায়।
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়।
তুমি সত্যের
তুমি ক্ষমতার নয়
তুমি বিধাতার।
তোমার পথ রুদ্ধ করে
এ শক্তি নেই কোন দেবতার।
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়।
তোমার বুলবুল-
আজো শীশদেয় ফুল শাখায়
আকাশে ফোঁটে তারার ফুল।
তুমি নেই-
তোমার বাংলা ভাগ হয়েছে-
ভাগ হওনিকো তুমি
তুমি দ্রোহের কবি, তুমি নজরুল।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন