somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতির আখড়া নওগাঁর বিআরটিএ অফিস

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এদেশের মানুষ স্বাভাবিক ভাবেই আইনের প্রতি শ্রোদ্ধাশীল। কিন্তু কিছু আইনি জটিলতা আর প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মিদের অদক্ষতা ও দুর্নীতির কারনে মানুষ আইন এড়িয়ে যাবার চেষ্টা করে। সে রকম একটা বিষয় মটরযান নিবন্ধন ও মটরযান ড্রাইভিং লাইসেন্স। ২০১৫ সালের শুরুতেই পুলিশ প্রশাসন সারকারের নিদের্শে মটরযান নিবন্ধন নিয়ে বেশ তৎপর হয়। মানুষ এই পুলিশি ঝামেলা এড়াতে বিআরটিএ এর কাছে লাইন ধরে ধরনা দিতে শুরু করেন। এই সুযোগে বিআরটিএ নওগাঁ সার্কেল ব্যাপক দুর্নীতির ফাঁদ পেতে বসে। শুধু তাই নয় এদের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় জেলার বিভিন্ন মটরসাইকেল শো-রুম ও সেলস সেন্টারের সাথে জড়িত ব্যাক্তিদের। তাদের কাছে উপরি টাকা না দিলে কোন ভাবেই মটরযান নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স সম্ভব নয়।
বিশেষ করে মটর সাইকেল নিবন্ধনে সরকারী ফির অতিরিক্ত ৫ হাজার থেকে ৬ হাজার টাকা, আর ড্রাইভিং লাইসেন্স এর জন্য ৩-৪ হাজার টাকা ঘুষ দিতে হয় পরীক্ষা অংশগ্রহণ করতে না চাইলে ৬ হাজার। আর কাগজ পত্রের যদি কোন ত্রুটি থাকে যেমন ভ্যাট দেওয়া নেই, অনারশীপ চেঞ্জ, বা অন্য জেলা থেকে কেনা ইত্যাদ্দী তবে সে ক্ষেত্রে আরো কিছু আলাদা। এদেশের মানুষ এখনও ঘুষ দিয়ে কাজ করাতে বিরোধীতা বা তেমন কোন অন্যায় মনে করিনা করিনা। যদি ঘুষ দিয়ে আমার কাজটা সঠিকভাবে হয় তবে ঘুষ দিতেও আমারা স্বাচ্ছন্দ বোধ করি। আমি নিজে ৪ আগস্ট ২০১৫ সালে আমার মটর সাইকেল নিবন্ধনের জন্য টাকা জমা দেই। কিন্তু ২০১৭ সালেও আমি নিবন্ধন সম্পন্য করতে পারিনি। ২০১৭ সালে ১১ ফেব্রুয়ারী আমাকে নম্বর দেওয়া হয়েছে। মার্চ মাসের ২ তারিখ ডিজিটাল নম্বর প্লেট দেবার কথা জানিয়ে এসএমএস করা হয়েছে। কিন্তু সেটা নেবার জন্য তিনদিন গিয়েছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) নওগাঁ সার্কেল, নওগাঁর সহকারী পরিচালক(ইঞ্জিঃ) এর কার্যালয়ে।
একদিন বলে লোক আসে নাই। গত সপ্তাহে গেয়েছি সিরিয়াল পাইনি। গত বৃহস্পতিবার গিয়েছি বলে আপনি যানেন না আজ বৃহস্পতিবার। এর মানে হচ্ছে আমি ঘুষ দিয়ে তদবির করিনি। আরো আশ্চর্যের বিষয় আমার মটর সাইকেলের নিবন্ধন স্মার্টকার্ড দেলিভারির সম্ভব্য তারিখ ২৫ আগস্ট ২০১৮। অপর পক্ষে যারা ঐ বিআরটিসি কে ঘুষ দিয়েছে তাদের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ৪ আগস্ট ২০১৫ তে একটি মটর সাইকেল নিবন্ধনের টাকা জামার দেবার পর সেটা সম্পন্ন হতে যদি তিন বছর লেগে যায় তবে সরকারের মাঠ প্রসাশন কি করে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দায়ীত্ব পালন করছে বলে আমরা মনে করবো।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×