somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আমার বঙ্গবন্ধুরে...

১৮ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ জন্মদিন!
একটা জিনিস এই দিনে ভালো হইছে, আর তা হইল আজকে ছুটি ছিল। কাজ কাম করতে মন চায় না। তাই শেখ মুজিবের জন্মদিনের ওয়াস্তে ছুটিটা পাইয়া ভালোই লাগলো।

১৫ আগস্টে খালেদার জন্মদিনেও ভালোই লাগে। জন্মদিন মানেই ছুটি;জন্মদিন মানেই আনন্দ। কারণ জন্মদিন মানেই ছুটি। নিজামী এরশাদের জন্মদিনগুলিও জানা দরকার। প্রয়োজনে মঈন ইউ আহমেদের জন্মদিনও জেনে রাখা দরকার। কিছু সেনা সদস্য ও তাদের বউদের জন্মদিনও জেনে রাখা অন্তত নোট রাখা দরকার আছে।

ভাবছি আমার আগামী জন্মদিনে অফিস কামাই দিব। অফিস কামাই দিয়ে বিটিভি দেখা যায়।

আজকে বিটিভি চালু করেছিলাম বন্ধুর চায়নাসেট থেকে। এন্টেনা ধইরা রাইখা অনেক ক্ষণ মজা পাইছি। সঙ্গীতানুষ্ঠান, একটা গানের নমুনা দেইঃ

ও আমার বঙ্গবন্ধুরে...
কোথায় গেলে পাবো তোমারে...
কেমনে ভুলিব তোমারে...?

শেষ লাইনে শেখ মুজিবকে আসলেই ভুলিয়ে দিতে চাইছেন গায়ক। আরেকটাঃ

আজকে শুভদিন,
জাতির-জনক-শেখ মুজিবের জন্মদিন...

এইটা ভালো না। আগেরটা হিট খাইছে। যাকগা শিল্পী কাউরে চিনি না। আপনেরাও চিনেন না শিউর। তয় এদের দেইখা "শহীদ জিয়া সাংস্কৃতিক জোট, তারেক শিল্পী গোষ্ঠী" ইত্যাদির কথা মনে পড়ে।

শেখ মুজিবের একটা হিট ডায়লগ তো আছেই, "এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম!" ৭ ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়া আমার মনের মইধ্যে খুব বেশি সন্দেহ নাই। ঐটা একটা টার্নিং পয়েন্ট আমাদের স্বাধীনতা আন্দোলনের। শেখ মুজিবের প্রতি জাতি কৃতজ্ঞ। কবিরাও বিশেষ করে। নির্মলেন্দু গুণ...ইত্যাদি।

সংগীতানুষ্ঠানের পরের অনুষ্ঠান, "স্বরচিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান।" প্রথমে ঠিক মতো শুনিনাই। পরে দেখি "স্বরচিত"। হায়রে। শিহাভ সরকার, প্রত্যয় জসীম, নাসির আহমেদ, তারেক সুঝাত, নিয়োঘী ইহারা কোনকালে কবি ছিল না, এইটা আমি শিউর। তবে এরা নিজেরা কবিতা লিখা ভুল উচ্চারণ(সংবৃত-বিবৃত, ঘোষ-অঘোষ-অল্পপ্রাণ-মহাপ্রাণ-ঝঞ্ঝা-জঞ্জা, সবগুলার সমস্যা আছে) নিয়া চইল্যা আইছে কবিতা পাঠ করতে শুধু শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞতা জানাইতে এইটা বিশ্বাস করা কষ্টকর। আরও স্বার্থ নিশ্চয় আছে। হুদা আবেগের বশে এতকিছু করার কথা না। সাদীভাই যেমন গত আমলে গাইতো, "সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল..."। তারেক-জয় শিল্পী-কবি-সাহিত্যিক ফোরাম ইত্যাদি ইত্যাদি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×