উজ্জ্বল সোনালী বিকেেলে-
আকাশছোয়া শিরিষের পটভুমিকায়
অস্তরবি আলো ফেলে গেলো কপোলে তোমার।
নতুন বইয়ের ঘ্রান,
প্রচ্ছদের রঙে স্বপ্নবয়নের ছবি,
গদ্য-পদ্যের বিতর্ক শেষে সমানে সমানে সমাধান।
প্রিয় আলোয় স্বপ্নভ্রমণে ছিল সান্ধ্য আইনের তাড়া,
তবু মেহগনির কঁচি পাতার আড়ালে
দেখা গেলো অস্তমান লাল সুর্যটাকে।
আরক্ত কপোলে শিরিষচুয়ানো লাল আলো
আরো রক্তিম করলো তোমায় চিবুক!
হয়তো খেয়াল করনি ঘরে ফিরবার তাড়ায়,
বেখেয়ালি মন খারাপের অযুহাতে
সেলুলয়েডের ফ্রেমে বন্দি হলোনা সেই মুহুর্তটা।
তবে হৃদয়ের আর্কাইভে জমা হলো চিরতরে-
রোদ্দুরের ঘোমটা পরা লাজুক বিকেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


