somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য যোগাযোগমাধ্যম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার এর জর্ন কাজের পোর্টফোলিও তৈরি করে রাখা গুরুত্বপূর্ণ। ক্রুভস ডটকম হচ্ছে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারদের যোগাযোগের একটি মাধ্যম। এটি একই সঙ্গে মার্কেটপ্লেস এর মত কাজ করে (যেখান থেকে আউটসোর্সিংয়ের কাজ পেতে সুবিধা হয়)। আবার এখানে এসে কাজও খোঁজা যায়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রাফিক্স ডিজাইনাররা তাঁদের করা ডিজাইন আপলোড করে রাখতে পারেন এবং অন্য ব্যবহারকারীরা সেখানে কাজের ধরন বুঝে নিজ নিজ মতামত জানাতে পারবেন। কাজ ভালো বা সুন্দর মনে হলে তাতে লাইক দেওয়া যাবে। লাইক বেশি হলে সে কাজটি জনপ্রিয় হয়ে উঠবে।

আপনি গ্রাফিক্স ডিজাইনার হলে ক্রুভসে আপনার ডিজাইন নিজের পোর্টফলিও হিসেবে আপলোড করে রাখতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনারদের ডিজাইন দেখে গ্রাফিক্স ডিজাইন করার কাজে উৎসাহ এবং ধারণাও পাবেন। সাইটটিতে জনপ্রিয় বা আপডেট ডিজাইন এবং মনের মতো কাজ খুঁজে নেওয়ার সুযোগ আছে। এ জন্য প্রথমে www.croovs.com/join ঠিকানায় গিয়ে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।



কেন ব্যবহার করবেন?

যে কাজই হোক, সফল হওয়ার জন্য ভালো পরিকল্পনা দরকার। আর ভালো পরিকল্পনার জন্য দরকার ভালো ধারণা। কারণ একটি ভালো ধারণা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর ভালো ধারণাগুলো আপনি তখনই পাবেন যখন আপনার কাছে সে বিষয় নিয়ে অন্যান্য ধারণা থাকবে। ক্রুভস আপনাকে সেই ভালো ধারণা বা পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। ক্রুভসের মতো নেটওয়ার্কিং ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভালো ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনারদের করা ডিজাইন দেখে শিখে নিয়ে ক্লায়েন্ট কী ধরনের কাজ চায়, সেটি সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন।

সেই সঙ্গে আপনার শৈল্পিক মনের কাজগুলোকে মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং সাইটে সুন্দর ও যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন। ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ডিজাইনগুলোকে যত সুন্দরভাবে উপস্থাপন করবেন তত বেশি ভিজিটর এবং লাইক পাবেন। কাজ পাওয়ার মার্কেটপ্লেসগুলোতে নিজের প্রোফাইলে ক্রুভসের পোর্টফলিও লিংক দেওয়ার ফলে কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে।

আপনি এই সাইটে আপনার ডিজাইনগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে রাখতে পারেন। কারন এতে লাভ হবে এটা যে এখান থেকে আপনি কাজের জন্য বিভিন্ন ধরনের ক্লায়েন্ট খুজে পেতে পারেন বা তাদের নজরে আসতে পারেন। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা তাদের কোম্পানির বিভিন্ন ধরনের ডিজাইন বেসড কাজের জন্য ডিজাইনার বাছাই করার পূর্বে এই সব প্লাটফর্মে আসেন আর ঠিক তখনই আপনি আপনার উপস্থাপিত ডিজাইনগুলোর মাধ্যমে তাদের নজরে আসতে পারেন কাজের জন্য। তাছাড়া এখানে আপনার ভালো মানের ডিজাইন সুন্দরভাবে উপস্থাপন করলে নানা ধারনের ভিজিটর এবং লাইক পাবেন যা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে এবং কাজের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।


যারা গ্রাফিকরিভার + থিমফরেষ্ট + মোজো সহ অন্যান্য মার্কেটপ্লেস এর অথর আছেন তারা আইটেম মার্কেটিং-এর জন্য ও ব্যবহার করতে পারেন ক্রুভস। আপনার Shot এর সাথে যদি আইটেম এর লিংক দিয়ে দেন তাহলে আইটেম সেল এর সম্ভাবনা বেড়ে যায়।

এখনো পর্যন্ত ক্রুভস ডট কম তাদের একাউন্ট ফ্রি রেখেছে... তাহলে দেরি কেন জয়েন করুন এখনি।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×