কিছুই লিখতে পারছি না - 2
৩১ শে মে, ২০০৬ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে এমনটি হয়, কোন কিছুতেই মন বসাতে পারি না।অনেকটা হ্যাঙ্গ হয়ে যাবার মতো। আহারে ... যদি CRTL + ALT + DEL বোতাম থাকতো, তিন আঙ্গুলের কেরামতিতে মিনিটে আবার সুস্থ হয়ে যেতাম। যাউকগ্যা নাই যখন নাই, দুঃখ কইর্যা লাভ কি?
মাথার উপর বেশ কয়েকটা কাজ জমে আছে, কিছু করতেই ইচ্ছে করছে না। এক ক্লাইন্ট কনটেন্টসহ দুইবার ইমেইল করেছে, তার কাজ শেষ করা হয়নি। গতরাতে এক ক্লাইন্টের দেখা করার কথা ছিল, ভাগ্যিস আসেনি। তার কাজও শেষ হয়নি। কাজ না করে ওদের ওয়েট করে রাখতে ভাল লাগছে না, কিন্তু কাজ করতেও ইচ্ছে করছে না।
আমার একটা দীর্ঘ ছুটি দরকার, এক ঘেঁয়ে জীবনে আর পেড়ে উঠছি না। সপ্তাহের ছয়টা দিন একরকম খাটুনি আর সাত নম্বর দিনটা একটা বিশ্রাম, দেশে ফোন আর মাঝে মাঝে দাওয়াত। আপতত দৃষ্টিতে মনে হবে এর চেয়ে বেশি আর কি চাই, কিন্তু এই জীবনেই পাগল হয়ে যাচ্ছি বোধ হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন