প্রথম প্রথম যখন অফিসের ইমেইল করতাম তখন হাই, হ্যালো দিয়ে শুরু করতাম। আমার বস পাকিস্তানী এবং মুসলমান। তাই আমাকে একদিন বললেন - ক্লাইন্ট মুসলমান হলে আসসালুআলাইকুম দিয়া শুরু কোরো।
আমিও তাই সালাম দিয়ে ইমেইল করা শুরু করলাম।
কয়েকদিন আগে একটা ওয়েব সাইটের কাজ পেয়েছি। বসের বন্ধুর ওয়েব সাইট, আমি যথারীতি কোটেশন পাঠালাম।
পরের দিন বস ফোনে কথা শেষ করে হাসতে হাসলে গড়াগড়ি।
সারসংক্ষেপ হলঃ তার বন্ধু ফোন করেছে, জিজ্ঞাসা করেছে আমি তার ওয়েব সাইটের কাজ করবো নাকি নিশ্চিত হতে, কারন ওটা একটা নাইট ক্লাব আর ওয়েব সাইটে adult content থাকতে পারে। আর আমি যেভাবে সালাম দিয়ে তাকে ইমেইল করেছি, তার ধারনা হয়েছে আমি যথেষ্ট ধর্মপ্রান
আর এই টাইপের নন মুসলিম কার্যকলাপের
ওয়েব সাইট আমি নাও করতে পারি
!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



