somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাভি আলবিদা না কেহনা - যেমন লাগল

২৫ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইকালে প্রতি মঙ্গলবার সিনেমা হলে টিকেটের দাম সবচেয়ে কম থাকে। আমরা সাধারনত Ilford এর Cine World এ সিনেমা দেখি। ওই দিকটায় ইন্ডিয়ান কমিউনিটি বেশি। হিন্দি সিনেমা চলেও ভাল। তিন সপ্তাহ হলো এখানে ছবিটা মুক্তি পেয়েছে, এখনও বেজায় ভিড়, বিশেষ করে মঙ্গলবার, আমাদের মতো সবাই কম পয়সাতেই চালায় দিতে চায়। গত মঙ্গলবার তো বেলা দু'টাতেই রাত আটটার টিকেট বিক্রি হয়ে গিয়েছিল।

যাক, আমরা ছয়জন গিয়েছিলাম, আমি সবচেয়ে পড়ে পৌছেছি। অফিস থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল আবার ওই দিকে টিউবে বসে ছিলাম 6/7 মিনিট। কোন একটা টিউব টাইমটেবিল মিস করেছে তাই অন্যটিও তার জন্য অপেক্ষা করে ছিল।

যাই হোক পোলাপাইন আগেই টিকেট কেটে রেখেছিল, তাই সমস্যা হয় নাই। এত বড় স্টার কাস্ট, সবার উচ্চাকাক্ষা থাকতেই পারে। প্রথমেই অমিতাভ হাজির হলো নারীখোর রুপে, তার ছেলের (অভিষেক) বিয়ে রানী র সাথে। রানী কনফিউজড, হঠাৎ শাখরুখের আগমন সে রানীকে কিছু কথা বলে যা রানীর মনে গেথেঁ যায় আর অন্যদিকে শাখরুখের স্ত্রী প্রীতি যারা কিনা ভালবেসে বিয়ে করলেও সাংসারিক জীবনে অসুখী।

পরবতর্ী কাহিনী .... রানী আর শাখরুখ পরস্পরের প্রেমে পড়ে যায়। দুইজনই একসময় নিজের সংসার ছেড়ে দেয় অথচ দুই জনের কেউই তাদের এই ছেড়ে দেয়া জানতে পারে না। অনেক দিন পর ঘটনা চক্রে তারা জানতে পারে এবং এক হয়ে যায়। শুভ সমাপ্তি।


আমি খুব খারাপ ধরনের বর্ণনাকারী, তাই আমার কাছে এই ধরনের ফালতু বর্ণনা ব্যতীত কিছু আশা করা বোকামী।

এই বার আমার কেমন লাগল সেটাতে আছি। সবচেয়ে বিরক্তিকর লেগেছে শাখরুখের অতিরিক্ত ঘাড় ত্যাড়ামি, বুঝতে পারি নাই কাহিনীটাই এমন ঘাড় ত্যাড়া ছিল কিনা নিজগুনে শাখরুখ ত্যাড়া বানিয়ে নিয়েছে। কখনও কখনও মনে হয়েছে ইচ্ছে করে তিনঘন্টা টেনে নিয়ে যাবার প্রয়াস ছিল। লোকেশন, ড্রেস, ডায়ালগ ভালই ছিল।

রানী, অভিষেক, অমিতাভ, প্রীতি প্রমুখের অভিনয় ভাল লেগেছে কিন্তু কাহিনী ঠিক এখনও সমাজে খাপ খাওয়ানোর মতো সিনেমা হয় নাই। এখনও বলিউডের কয়েকজন পরিচালক সংসার নির্ভর সিনেমা বানাতে চায় আর সেখানে এই সিনেমাটা মনে হয়েছে সংসারকে ভাঙ্গারই প্রয়াস। কাহিনীর থিমটা হয়তো একদিন আমাদের কিংবা ভারতের সমাজে মানিয়ে যাবে, কিন্তু যতদিন না তা হচ্ছে ততদিন এই টাইপের সিনেমা হিট হবে সুপার হিট হবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×