1952 সালের 21শে ফেব্রুয়ারী ছিল বাংলা সালের 8ই ফাল্গুন। কিন্তু আজ পযনর্্ত আমরা দিবসটি 21শে ফেব্রুয়ারী হিসেবেই পালন করে আসছি। আজকে খবরের কাগজে দেখলাম সরকারী দলের মন্ত্রী নাজমুল হুদা 21শে ফেব্রুয়ারীর পাশাপাশি 8ই ফাল্গুনকে স্বীকৃতি জানানো দাবি জানিয়েছেন। এর জন্য তিনি ইতিমধ্যে একটা সাংস্কৃতিক দল গঠন করে দিবসের জন্য সংগীত রচনাও শেষ করে ফেলেছেন। আগামী সোমবার প্রথম বারের মতো দিবসটি ভাষা দিবস হিসেবে পালিত হবে।
নিঃসন্দেহে এটি একটি শুভ সংবাদ যে, বাংলা মাসের হিসেবে বাংলা ভাষায় প্রতিষ্ঠা দিবস পালিত হবে। কিন্তু আমার ভয় অন্যখানে, আমরা সবকিছুকে রাজনীতি আর মোটা মাথার বিচিত্র সব কল্পনা দিয়ে চিন্তা করি। শেষমেষ পুরো ভাষা দিবসটাই না বিতর্কিত হয়ে যায়। এমনিতেই 21শে ফেব্রুয়ারী কেবলমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে কিন্তু এর প্রচারে কোনরুপ ব্যবস্থা নেয়া হয়নি। বিদেশে হাই কমিশনার অফিসগুলো দিবসটি পালনে নামেমাত্র ব্যবসথা নিয়ে থাকে, যেটুকু প্রচার ও প্রসার হয়েছে তা কেবলমাত্র প্রবাসী বাঙ্গালীদের পরিশ্রমের ফল। পরে হয়তো দেখা যাবে দুইটা ভাষা দিবসের চাপে পড়ে একটাও পাত্তা থাকবে না।
আমার শুধু একটা দাবী, 21শে ফেব্রুয়ারীই হোক আর 8ই ফাল্গুনই হোক, আমার একটাই যথেষ্ট। দয়া করে একে বির্তকিত করবেন না। এমনিতেই স্বাধীনতা আর তার ইতিহাস নিয়ে বির্তকের কমতি নেই। নতুন করে আর কোন বির্তক চাই না।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




