somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিয়াস আখন্দ এবং নতুন আইনের প্রতিবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলিয়াসঃ নতুন আইনটা নিয়ে লেখা আপনার খেরোখাতার নিবন্ধটা ভাল লাগলো। মনে করেছিলাম, আমার ভাবনাটা মন্তব্যের স্থানে লিখে দেব, কিন্তু বড় হয়ে যাবে, এই আশংকায় আলাদা করে প্রকাশ করলাম।

বস্ত্র কারখানার দূর্ঘটনায় আমরা সবাই কম বেশি দুঃখিত। কেউ মনের কথা লিখে, কেউবা মনের মধ্যে চেপে রেখেই দুঃখে দর্ীঘশ্বাস ফেলছে। যেমনি দুঃখের তেমনি হতাশার। আজ পযনর্্ত যতগুলো এধরনের দর্ূঘটনা ঘটেছে, তার কোনটারই বিচার হয়নি, হবেও না।

যতই আমরা গনতন্ত্র গনতন্ত্র বলে গলা ফাটাই, শেষপযনর্্ত সরকার উচ্চশ্রেনীর প্রতিনিধি হিসেবেই কাজ করে। গুটি কয়েক ভুখা নাঙ্গার মৃত্যু তাদের মস্তিষ্কে আলোড়ন তোলে না।

আপনার হয়তো মনে আছে, ছোটবেলায় ব্যাটারী দেয়া গাড়ির আবদারে যখন মাটিতে গড়াগড়ি দিতেন, তখন শেষ পযনর্্ত বাবা একটা চকলেট ধরিয়ে দিতেন শান্ত করতে। চকলেট মুখে দিয়েই ভুলে যেতেন গাড়ির স্বপ্ন। ঠিক তেমনি, যখন চারিদিকে বার বার ঘটে যাওয়া র্দূঘটনা নিয়ে সবাই কোলাহল করছে, তখন নতুন আইনের ছব্দবেশে আমাদের চকলেট হাতে ধরিয়ে দিয়েছে। এতেই আপনাকে চুপ করতে হবে, বেশি চিল্লা ফাল্লা করে লাভ নেই।

বলছেন প্রতিবাদ করতে, কিভাবে করবেন? মিছিল করবেন, আমৃত্যু অনশন করবেন। যান অনশন করতে যান, পুলিশ পিটিয়ে ভাগিয়ে দেবে। যদি নাও দেয়, এই দল তো সেই দল, হাজার হাজার দল আপনাকে সর্মথন দেবে। আওয়ামী লীগ আসবে, কমিউনিষ্ট পার্টি আসবে তারা আপনাকে সমাজের প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরে বলবে আপনাকে এগিয়ে যেতে। ভাল কথা, ওগুলো কিন্তু সব ছলনা, কারন কিছুদিন পরে ওরা আপনাকে ভাগিয়ে দিয়ে নিজেরাই ওই ইস্যুতে (বাংলা মনে আসছে না) সরকারের পতন চাইবে। সবকিছুতেই তারা ক্ষমতায় যেতে চায়, আপনার মতো কোন প্রতিবাদ তারা করতে চায় না।

তাই ভাই প্রতিবাদ করে কোন লাভ নেই। ইন্দ্রিয়গুলো বন্ধ রাখুন। ভাল থাকতে পারবেন। আজ যা দেখছেন, কাল সেগুলো মনে রাখার দরকার নেই। কালকে নতুন করে চিন্তা করতে শুরু করুন, দিনের শেষে সব ভুলে যান। ভাল থাকবেন।


[প্রতিশব্দ আন্দোলনে একাত্ম প্রকাশ করে খেরোখাতার নিবন্ধটি সম্পূর্ণ বাংলায় লিখতে চেষ্টা করেছি]
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×