somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইটহার্ট সমাচার

০২ রা মার্চ, ২০০৬ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম শুনে যদি মনে হয় এটা কোন প্রেমের গল্প তাহলে ভুল করবেন। সবাই এত উচ্চ উচ্চ প্রসঙ্গে কথা বলছে আজকাল যে আমার দম বন্ধ হয়ে আসছে। তাই কিছু হালকা কথা হলো ভাল হয়।

এদেশে এসে প্রথমেই সবাই যা করে তা হলো যত অভিজ্ঞতাই থাক না কেন, আর জীবনবৃত্তান্ত যতই বড় হোক না কেন, কেঁটে ছেঁটে এক পাতা করে গোটা চল্লিশেক মুদ্রন করে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। আমিও তাই করলাম। বড় ভাইরা বলত এখানে যাও তো, সেখানে যাও। বাসে করে চলে যেতাম তাদের নির্দেশিত জায়গায়। তারপর এক ধার ধরে সব দোকানে ঢুকতাম। ভিড় দেখলে কেটে পড়তাম, না থাকলে খুবই ভদ্রভাবে কর্তব্যে নিয়োজিত লোককে বলতাম, আমি এখানে নতুন এসেছি। আমার কোন চাকুরী নেই, তোমার দোকানে কি কোন চাকুরি আছে?

প্রায় সময়ই বলত নাই। তখন বলতাম "আমার জীবনবৃত্তান্তটা রেখে দাও। লাগলে আমাকে ডেকো, কেমন? " এইভাবে প্রায় দু'মাস খুঁজেছি। অনেকেই আশার বানী শোনাতো, কিন্তু লাভ হচ্ছিল না।

এই দেশের সেলসম্যান কিংবা ম্যানেজাররা (দুঃখিত ইংরেজী ব্যবহার করলাম, এই মুহুর্তে অর্থ মনে করতে পারছি না) এতই ভদ্র(!!) যে প্রতাখ্যান করতোও হাসি মুখে। একবার এক মহিলা সব কথায় সুইটহার্ট সুইটহার্ট বলছিল, যেন তার সাথে আমার গত শতাব্দী থেকে পরিচয়। সুইটহার্ট আমাদের তো কোন জায়গা খালি নেই, সুইটহার্ট তুমি কখন কখন কাজ করতে পারবে, সুইটহার্ট তোমার বৃত্তান্তটা অবশ্যই আমি উপরওয়ালাদের কাছে পাঠাবো.....। আমার মনে হচ্ছিল এইবার তো আমার চাকুরী হয়েই যাবে। কিন্তু দুঃখের বিষয় এখনও আমার সেই সুইটহার্টের কাছ থেকে কোন খবর পাইনি। কবে তাকে ভুলে গেছি, শুধু তার সুইটহার্ট শব্দটা মাঝে মাঝে কানে ভাসে।

একেই হয়তো বলে সত্যিকারের বিক্রেতার পরিচয়।

বলার লোভ সামলাতে পারছি না, আমি এখন খুব ভাল চাকুরি করি। আমার বিলেতের অভিজ্ঞতা নিয়ে ধারাবাহিক কিছু লিখবো চিন্তা করছি, দীর্ঘ চিন্তার অবকাশ হচ্ছে না বলে লিখতে পারছি না।

সবাইকে ভুয়া এই খেরোখাতাটি পড়ার জন্য কিছু শুকনো ধন্যবাদ পাঠিয়ে দিলাম সবার ঠিকানায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×