somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাফেতে অপছন্দের কয়েকজন

২৩ শে মার্চ, ২০০৬ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় একমাস হতে চলেছে আমার Boss-এর সাইবার ক্যাফেতে বসছি। হাসি মুখে সবার সাথে ভাল ব্যবহার করি, তাই ইতিমধ্যেই ক্যাফেতে আগের চেয়ে দ্্বিগুন Customer আসছে, এমনকি অন্য ক্যাফের regular customer ও আমার এখানে regular হয়ে গিয়েছে। সাদা কালো নির্বিশেষে সবার সাথে সমান ব্যবহার করি, তাই কালোরাও আমার উপর খুব খুশি।

কয়েকজন regular customer আছে যাদের ব্যবহারে আমি প্রায় অতিষ্ট। তবুও হেসে হেসে service দিয়ে যাই।

Janeঃ প্রথমেই ওর নাম না নিলে ওকে অপমান করা হবে। আমার লন্ডন জীবনে ওর চেয়ে বেশি বিরক্তিকর চরিত্র আমি আর দেখিনি। 6 ফুটের চেয়ে লম্বা মহিলা তাল গাছের মতো লম্বা ও চিকন। শুনেছি উনি Cambridge University থেকে সাংবাদিকতায় ডিগ্রীধারী , প্রতিদিন আসবে একগাদা CV প্রিন্ট করতে, প্রতিবারে একটা করে তার special কাগজ দিবে প্রিন্ট করার জন্য এভাবে কমপক্ষে 20টা পাতা বারে বারে প্রিন্টারে ভরতে কিযে বিরক্ত লাগে তা বলে শেষ করা সম্ভব না। তার উপর যতই ভাল ব্যবহার কর না কেন সে তার স্বভাবসুলভ খারাপ ব্যবহার করে, হেসে কথা বলা বৃথা। হঠাৎ হঠাৎ উচ্চ স্বরে স্বজোরে গলা পরিস্কার করবে কিংবা এক মিনিট পর পর 'ছি' 'ছি' বলে। এই পিস মহিলাকে না দেখলে বোঝা সম্ভব না যে কতটা বিরক্তিকর।

Gomezঃ এই তথাকথিত স্প্যানিশ ভদ্রলোক নাকি সাংবাদিকতা করেন, বয়স 50-55 হবে, microsoft office শিখছেন কোনো এক প্রতিষ্ঠানে, আমাদের ক্যাফেতে এসে অনুশীলন করেন। যাই হোক, একটু পর পর আমাকে ডাকবে এইটা কেনো হলো টাইপের প্রশ্ন নিয়ে। প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার মুখে এত দূর্গন্ধ যে আমার বমি আসার উপকৃম হয়। কিছু বলতে পারিনা। হঠাৎ হঠাৎ প্রিন্ট কমান্ড দিয়ে বলবে ভুল হয়ে গেছে, ওটা আমরা লাগবে না।

সাদা বুড়োঃ শুনেছিলাম বুড়ো মানুষরা নাকি মাঝে মাঝে বড্ড বিরক্ত করে, এই বুড়ো তারই প্রমান। প্রতিদিন এসে একটু পর পর ইন্টারনেট থেকে প্রিন্ট করবে আর বলবে এই মেশিনে এই প্রবলেম তো ওই মেশিনে ওই প্রবলেম। আমার প্রিন্ট ঠিক মতো আসেনি কিংবা এটা এমন হল কেন, ওই দোকানে তো ঠিকই ছিল। সারাদিন কাষ্টমারের চাপে জান যায় যায় অবস্থা আর এর মাঝে বার বার এমন অভিযোগ শুনতে কেমন লাগে।

একঘেয়ে লাইফে আমি প্রায় পাগল হয়ে আসছি। এতো গেল কর্মক্ষেত্রের কথা, বাসস্থানের কথা না হয় আরেকদিন জানাবো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×