আমার আগের ব্লগে অপ বাক বলেছেন আরেকটা ব্লগ পোষ্ট না করলে উনি আমাকে অভিনন্দন জানাবেন না, তাই ওনার কথা ফেলতে পারলাম না। লিখে ফেললাম 81তম ব্লগ।
আমার জীবনে 81এর একটা গুরুত্ব আছে, কারন আমার সার্টিফিকেট জন্মসাল 81। কিন্তু আসল জন্মসাল 80। আমাদের দেশে এটা খুবই স্বাভাবিক, প্রায় সবারই দু'টা জন্মতারিখ থাকে। অনেকে বয়স কারচুপি করার জন্য কাজটি করে থাকে। সেই কারনেই আমাদের অনুর্দ্ধ 19 দলে কেউই 20 এর কম হয় না। আমারটা কেন করা হয়েছিল মনে নেই, কারন আমার গৃহশিক্ষকের পরামর্শে চতুর্থ শ্রেনীতে থাকতে আমার transfer letter এ পুরো এক বছর কমানো হয়, যদিও আমার শিক্ষাজীবনে কোন বিরতি ছিল না। আমাদের দেশে অনেকে বাধ্য হয়েই জন্মতারিখ পরিবর্তন করে। কারন অন্য কোনো দেশে বিদ্যাজর্নের জন্য বয়স জরুরী কিনা জানি না, তবে আমাদের দেশে খুবই প্রয়োজন। ভর্তি পরীক্ষা দেবার আগেই আপনাকে বয়স প্রমান করতে হবে? অনেকেই নানা অনিবার্য কারনবশত শিক্ষাজীবনে বিরতি দেয়, জন্মতারিখ পরিবর্তন না করলে পরবতর্ীতে শিক্ষা, চাকুরী কোনটা পাওয়া হয়ে ওঠে না। আমরাই আবার বয়স্ক শিক্ষার কথা বলি।
এই দেশে (লন্ডনে) একটা মজার ঘটনা শুনেছি। জনৈক বাংলাদেশী কোন এক প্রতিষ্ঠানে চাকুরির ফর্ম পূরন করার পর ম্যানেজার তাকে ডেকে পাঠায়। জিজ্ঞাসা করে তোমার পাসপোর্টে জন্মতারিখ এক, আবার তুমি ফর্মে লিখেছো অন্য। কিন্তু কি ফর্মে ভুল লিখেছো?
ও বলে না তো, আমি ঠিক লিখেছি। তারপর যখন খেয়াল করে দেখে, বুঝতে পারে ফর্মে তার আসল জন্মতারিখ আর পাসপোর্টে ভুয়া জন্মতারিখ। হঠাৎ করে বলে ফেলে এটাও আমার জন্মতারিখ, একটা স্কুলের জন্মতারিখ অন্যটা আসল জন্মতারিখ...।
ভদ্রলোকের তো চক্ষু চড়ক গাছ, বল কি তুমি, তোমার দুইটা জন্মতারিখ?
উপায় না দেখে, বলে আসলে অন্যটা আমার গার্লফ্রেন্ডের জন্মতারিখ, মাঝে মাঝেই আমি আমার নিজের আর ওর তারিখ গুলিয়ে ফেলি। তুমি কিছু মনে করো না...
যাক সে কথা, ছেলেদের বেতন আর মেয়েদের বয়স নাকি জিজ্ঞাসা করতে হয় না, তারা লজ্জা পায়। মেয়েদের বয়স নিয়ে বেশ কয়েকবারই বিপত্তিতে পড়তে হয়েছে। সমস্যা হচ্ছে ছেলে হলে বয়স জিজ্ঞাসা করে তুই, তুমি, আপনি ঠিক করা যায়, কিন্তু মেয়েদের বেলা করবেন কি করে? তাই অনেকবারই বড়দের তুই কিংবা তুমি আর ছোটদের আপনি বলে ফেলে বিব্রত হয়েছি। অন্যদিকে চাকুরি জীবনের শুরুতে দেড় হাজার টাকার ইন্টার্নশীপ করেছিলাম একটা Software Companyতে, তখন সবাইকে চাকুরি পেয়েছি বলতাম, কিন্তু কত পাই তার উত্তরে ওই জবাবটা দিতাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



