দে শালারা গালি দেয়, মনে মুখে যত্ত গালি দিতে পারিস দে, তবু মনটা ঠান্ডা কর।
ভাল মানুষ হইয়া বেশিক্ষন থাকতে ভাল লাগে না, যতসই কিছু পাইলেই হইল লাগা গালি।
মাসুদা ভাট্টি গেছে, আর তো কারোও লেখায় গালি দেয়া যায় না, উছিলার অভাব ছিল, তাই এই কয়দিন মানুষ ছিলাম, আবার জানোয়ার হইছি, বস্তিওয়ালারা নাকি খিস্তি ঝাড়ে, এর চেয়ে কত বড় বড় বস্তিবাসি ভদ্দরনোকের পোশাকে ব্লগ লেখে তার কি ইয়ত্তা আছে।
ধর্মের নাকে ঢুঁস ঠাস, পশ্চিম দিকে কয়বার মাথা ঠুঁকে হাতে গোনা যায়, তারাই আবার বেশি প্যাচাল পাড়ে। তাগোরই বা দোষ দিয়া কি লাভ, মুক্তমনের মানে মাঝে মাঝে যে লেখা আছে, তাতে না ক্ষেপে উপায় আছে। কেউ একজন লিখছি, রামায়নের গল্প নকল করে নাকি কোরান হইছে, লে মজা, খেপুম না তো কি করুম আঙ্গুল চুষুম নাকি?
আমরা আইয়ে, বিএ, ম্যাট্রিক পাস। কোন এক নিরক্ষর মা তার সন্তানের ডিগ্রীসমূহ বর্ণনা করতে গিয়ে এভাবেই বড় ডিগ্রীকে কম আর ছোট ডিগ্রীকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে বলেছিলেন। আমরা নাকি ঢাবি, বুয়েট, লাব লাব লাব নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বাছাই করা, তাই মুখ খারাপ আমরা করবো নাতো, কোন বাপের বেটা করবে?
করেন ভাই মুখ খারাপ করে, কেউ কারোও সামনে দিয়ে, কেউ কারোও পিছন দিয়ে যত বাশঁ দিতে চান দেন, বাশঝাঁড়ে বাঁশের অভাব নাই তবে ভাল মানুষের খুব অভাব। চিন্তা কইরেন না, ভাল থাকার দায়িত্ব আমার আপনার না, উপরওয়ালার। তিনিই ভাল থাকুক, আমরা তো মানুষ, আমরা মন উজাড় করে গালি দেই।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




