আসলে আমি এখানে কোন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করতে চাই না, আমাদের ব্লগারদের কিছু রোগ আছে, সেগুলো ঘুরে ফিরে দেখা দেয় সে নিয়েই কথা বলতে চাই।
গালাগালিঃ এটা সবচেয়ে বড় ব্যাধি, কিছুদিন পরপরই কোন একটা উছিলা পাইলেই হইছে, সব ধরনের, যত্ত রকমের গালাগালি আছে, তার প্রতিযোগিতায় সবাই একত্রিত হয়। সম্প্রতিক সময়ে গালাগালির মাত্রা চরম আকার ধারন করেছে, গালাগালিতে যারা অংশগ্রহন করেছে, তাদের নাম বলতে চাই না। অনুরোধ করবো, ধৈযর্্যশীল হউন।
Blog Floodingঃ এটা অতি পুরোনো রোগ। প্রায়ই হয়ে থাকে, এমনকি শোমচৌ-এর মতো নামকরা ব্লগারও এই জ্বরে আক্রান্ত। যেখানে একটা ব্লগই শেষ করতে পারি না, সেখানে একের পর এক পোষ্ট করে নিজেই নিজের সুনাম ধ্বংস করছেন, অন্য নবীন ব্লগারদের কথা নাই বললাম।
ধর্মের ক্যাচালঃ এটা খুব কমন টপিক। প্রতিদিনই কমপক্ষে পাচঁটা পোষ্ট হবে ধর্ম নিয়ে। কেউ ঢিল মেরেছে তো কেউ পাটকেল মেরেছে, এই নিয়েই মেতে আছি।
গান, গান আর গানঃ কেউ কেউ আমাদের অন্য সম্মানিত ব্লগারকে উপহার স্বরূপ গান পাঠাচ্ছে লিরিক্সরুপে। এমন কি হয়না, কেউকে যদি পাঠাতেই হয়, লিংকটা পাঠালাম, কিংবা নিজের লেখা কবিতা উৎসর্গ করলাম, গানের লিরিক্স তো অনলাইনেই পাওয়া যায়।
বেহুদা প্যাচালঃ কিছু কিছু বেহুদা টপিকে ব্লগ লেখাও একটা ব্যাধি, আমার নিজেরই ছিল, অনেকটা সেরে গেছে। ভবিষ্যতে পুরোপুরি সেরে যাবে, তাই অন্যদেরকেও চিকিৎসার অনুরোধ করছি।
আমার লেখা কাউকে ব্যক্তিগত আক্রমন নয়, বরং অনুরোধরুপে পোষ্ট করছি, আশা করি অনুরোধগুলো মেনে চলার চেষ্টা করবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



