পাঁচদিনের টেষ্ট যথারীতি শেষ হলো, ফলাফল আপাতত গতানুগতিক; হার। আরেকটা হার যোগ হল হারের অংকে।
কিন্তু....
পরাক্রমশালী সেনাবাহিনীর সেনাপতি কোন এক কালে অতি গর্বের সাথে হুংকার দিয়ে বলেছিলেন, জিম্বাবুয়ে আর বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস কেড়ে নেয়া উচিৎ। সেই সেনাপতিই আজকের দিনে আড়াই দিনের চোট সহ্য করতে না পেরে সুর পালটেছেন, আমার বক্তব্য ভুল ছিল, বাংলাদেশ অনেক উন্নতি করেছে, ....।
বেচারা অতিদম্ভে ভুলেই গিয়েছিল সবার দিন সমান যায় না। আরেক বেচারা শেন ওয়ার্ন, সারা দুনিয়া কাপিঁয়ে ধরা খেয়েছে কিনা বাঙ্গালীর কাছে।
চোট খাওয়া বাঘ(!!) আগামী ম্যাচে দারুন আঘাত হানবে, সেই আঘাত সামলাতে বাঙ্গালী পারবে কিনা জানি না। পন্টিং বেচারার অবস্থা বেগতিক করে দিয়ে আবার যদি বাঙ্গালী আঘাত করতে পারে তো, পন্টিং বেচারার ঘুম চিরতরে উধাও হয়ে যাবে। বাঙ্গালী কি জিনিস সেটা তাকে বুঝানো উচিত।
অভিনন্দন রইল বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


