শিউরে উঠি যখন পত্রিকার পাতায় কানসাটের হত্যাকান্ডের খবর পড়ি। বিদ্যুতের জন্য 20 জনকে প্রান হারাতে হলো, এ কোন সমাজে বাস করছি আমরা? ওরা কি সন্ত্রাসী নাকি টপ টেরর? রাস্তায় যাকে পেরেছে গুলি করে মেরেছে, ঘরে ঘরে ঢুঁকেও অস্ত্র খোঁজার নামে টাকা, পয়সা লুটপাট করেছে।
ছোটবেলায় বাবা-মার কাছে পাকিস্তানীদের অত্যাচার আর লুটপাটের যে গল্প শুনতাম তার সাথে এখনকার গল্পের কোন পার্থক্য খুঁজে পাই না। তখন তো যুদ্ধ করার জন্য পাকিস্থানীরা ছিল, এখন কার বিরুদ্ধে লড়াই করবো? এরা সবাই তো নিজেদের মানুষ।
আমি বুঝে উঠতে পারি না, যে দেশে বিদ্যুতের দাবিতে 20 জনের প্রান যায়, সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে বিনাদ্্বিধায় মিথ্যাচার করে যান, "দেশ উন্নতির জোয়ারে ভেসে যাচ্ছে"। তার পুরু আস্তরের মেকাপ সমৃদ্ধ মুখশ্রীতে কি একটুও চিন্তার ভাজঁ চোখে পড়ে না? বাপের স্বপ্ন আর মায়ের হাল ধরতে তারেক জিয়া নিজেকে বিলিয়ে দেবেন, সব কিছুতেই তার নাক গলে যায় তো কানসাটের খবর কি তার দৃষ্টিগোচর হয় না। নাকি ইয়াহিয়ার পথ ধরেছেন এখনকার শাসকেরা, "শাসন মানবি তো ভাল কথা, নয় তো মর"।
এ কোন দেশে বাস করছি আমরা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


