আমি কখনই এগুলো বিশ্বাস করিনি, আসলে আগেই যদি জেনে যাই যে ভবিষ্যতে খারাপ আছে সেই ভয়ে ভাল কিছুও শুনতে চাই নি।
আজকে একটা ঘটনা ঘটলো, না বলে পারছি নাঃ
আমার একটা Customer আছে, যার পেশা হাত দেখা। হঠাৎ আমার জন্মতারিখ জিজ্ঞাসা করল, বললাম, জন্মসাল জিজ্ঞাসা করল তাও বললাম। সে বলল 12 বছর বয়সে তোমার জীবনে খুবই বড় ঘটনা ঘটে গেছে, যা তোমার জীবনকে খুব করে নাড়া দিয়ে গেছে।
হিসাব করে দেখলাম সেই বছরে আমি ক্যাডেট কলেজে গেছি, এবং আমি সেটাকেই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা মনে করি, এমনকি লন্ডনে আসা থেকেও বড় ঘটনা। আমি তো স্তম্ভিত। বলে কি ব্যাটা
?
তারপর একের পর এক ভবিষ্যতবানী। আগামী বছরের মধ্যে আমার আলাদা Business হবে এবং প্রচুর অর্থকড়ির মালিক হবো। নিজ বয়স 29 এর মধ্যে আমার জীবনে চরমতম প্রেম আসবে এবং একটা নয় দুইটো মেয়েকে আমি খুব ভালবাসবো
। তাদের মধ্যে একজনকে আমার বেছে নিতে হবে
। সেই ঘটনা বড় ট্রাজেডি হবে। মনে মনে বললাম দুইজনই হলে কি প্রবলেম ছিল
?
ভবিষ্যৎবানী শোনার পর থেকেই আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভয় লাগছে, একটাই পাই না, দুই-দুইটা মাইয়্যা পাইয়া একটারে ছেড়ে দিতে হবে? Oh no...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


