somewhereinblog.net নিঃসন্দেহে আমাদের কাছে অতি জনপ্রিয় সাইট। তার প্রমান পাওয়া যেত কিছুদিন আগেও স্রোতের মত অসংখ্য ব্লগার রেজিস্ট্রেশন করত। কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছি নতুন কোন ব্লগার রেজিস্ট্রেশন করছে না। সর্বশেষ রেজিস্ট্রেশন করেছে এই মাসের 7 তারিখে, সেই হিসেবে গত এক সপ্তাহে কেউ রেজিস্ট্রেশন করে নাই। এটা কি কারিগরি ত্রুটিগত কারনে হচ্ছে নাকি, নতুন করে কাউকে আর আকর্ষিত করতে পারছে না।
ইতোমধ্যে কয়েকজন নতুন ব্লগার তাদের হোমপেজ নিয়ে কয়েকবার কথা তুলেছে, আশা করি কর্তর্ৃপক্ষ সেই সমস্যাগুলোর সমাধান করেছেন।
পাসওয়র্াডের ব্যাপারটা আরেকটু সহজতর করা যেতে পারতো।
সতর্ীথ কোন এক ব্লগার মন্তব্যের পাশে মন্তব্য সংখ্যা দেখতে চেয়েছিলেন, আমরা অনেকেই সেটাকে সাপোর্ট করেছিলাম। ব্যাপারটা খুব একটা জটিল হবার কথা না।
আজও মন্তব্যকারীর নামের সাথে তার প্রোফাইলের লিংক খুঁজে পাইনি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০