তবুও নিজের সম্বন্ধে দু'একটা কথা বলি।
আমার জীবনটা নিতান্তই নিরামিষ টাইপের, প্রকৃতিতে ভীতু টাইপের, নিজ জীবনে মেজর ডিসিশন ভাগ্যের উপর ছেড়ে দেই ইত্যাদি ইত্যাদি।
মাঝারী গোছের ছাত্র, খুবই পরিশ্রমী আবার অলস, মানে পরিশ্রমের জন্য কারোও কাছ থেকে motivation প্রয়োজন পড়ে। নিজের কাজের চেয়ে অন্যের কাছে সাহায্য করতে বেশি পছন্দ করি, তাই তিনদিন টানা অফিস ফাঁকি দিয়ে প্রায় 72 ঘন্টা না ঘুমিয়ে শুধু ধন্যবাদ পাবার আশায় বন্ধুর প্রজেক্ট করে দিয়েছি, এমন রেকর্ডও আছে।
খুবই পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি।
বিদেশী খাবারের চেয়ে দেশি খাবার বেশি পছন্দ করি, তবে বিদেশী খাবারের মধ্যে যেকোন স্যুপ খেতে ভাল বাসি।
মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান, বাবা চাকুরিজীবী, মা গৃহিনী, দুই ভাই, এক বোন। ভাই মেডিক্যাল কলেজে আর বোন ডেন্টাল কলেজে।
একজনকে প্রচন্ড ভালবাসতাম, কিন্তু নিজের অনিশ্চিত জীবনের কথা ভেবে, তার সাথে ভালবাসার সম্পর্ক থেকে দূরে সরে এসেছি, এখন সে আমার খুব ভাল বন্ধু।
লেখার মধ্যে কোন ধারাবাহিকতা নাই, নিজের সম্বন্ধে যা মনে আসছে তাই লিখছি।
পারতপক্ষে মিথ্যা কথা বলি না। তাই লন্ডনে এসে সততার পুরস্কার পেয়েছি, আমার বস(Employer) সাইবার ক্যাফে কিনে আমার হাতে ছেড়ে দিয়েছে, কোন হিসেব চায় না। যাই বলি তাই বিশ্বাস করে, এখনও তার বিশ্বাসের অমর্যাদা করি নাই।
একা থাকতে ভালবাসি, মাঝে মাঝে ভয় হয় সারাজীবনই কি একা থাকতে হবে। বিলেতের জীবন নিয়ে খুবই হতাশ, কে পড়াশুনা শুরু করবো, কবে দেশে ফিরে যাব?
বন্ধু নির্বাচনে খুবই হিসেবী তবে বন্ধুর জন্য আপন প্রান বাদে সবকিছুই দিতে পারি। জানি না, কখনও প্রান দেবার প্রশ্ন এলে কি করবো?
যাই হোক অনেক কথা হলো, খুব খারাপ লাগবে যদি অন্যসব পোষ্টের মতো এই পোষ্টটাও ফ্লপ খায়
।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


