যাই হোক, ছোট্টবেলার প্রায় সব স্মৃতিগুলোই খুব মজার। এখন অফিসে ক্লান্ত হয়ে গেলে চা বানিয়ে খাই, আগে ক'দিন তরল দুধ ব্যবহার করতাম, কিন্তু প্রায় দিনই বাসি দুধ ফেলে দিতে হয়, তাই এখন পাউডার দুধ ব্যবহার করি। ছোটবেলার অনেকগুলো স্মৃতিই এই পাউডার দুধ নিয়ে জড়িত।
মায়ের চোখ এড়িয়ে হাপুশ হুপুস করে চামচের পর চামচ দুধ খেতে গিয়ে গলায় আটকে বিতিকিচ্ছিড়ি অবস্থা কিংবা ঝাল তাড়ানোর উছিলায় মায়ের কাছে পাউডার দুধ খাওয়ার আবদার .... মায়ের বারন ... কান্নাকাটি .... তারপর ... এক সময় মায়ের হার স্বীকার। কই যে সেই দিনগুলো?
এখন কেউ মানা করে না, তাই প্রতিবার চা বানানোর সময় এক-দু' চামচ মুখে দেই, চেষ্টা করি সেই দিনগুলোতে ফিরে যেতে।
ফিরে কি পাওয়া যায় সেই দিনগুলো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



