জামায়াতের সর্মথকদের গলা আজ এত বৃদ্ধি পেয়েছে যে তারা বীরদর্পে নিজের গুনগান করে বেড়াচ্ছে। কি করবো, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, এই আছে আমাদের কপালে। এক দল ওঠে তো অন্য দল যায় জামায়াতের সাথে বন্ধু হতে। এই সুযোগে জামায়াতও তাদের কালো হাত সমাজের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে। এখন তারা প্রশ্ন তোলে আগামী নির্বাচনে কে তাদের সাথী হবে, যেন তারাই সংখ্যা গরিষ্ঠতা পাবে!!! পেতেও পারে, আমরাই তাদেরকে ভোট দিয়ে, অতীত কর্মের হিসেব না চেয়ে ক্ষমতায় এনেছি, আমাদের নিশ্চুপ থাকার ফলশ্রুতিতে তারা আজ এত বার বেড়েছে। প্রকাশ্যে জামায়াতের ছানাপোনারা শিবিরের কচি খোকারা তাদের সাথে যোগদানের আমন্ত্রন দেয়। সত্যি সেলুকাস কি বিচিত্র জাতি আমরা!!!
আমার পাপ আমি জায়ামাতের কাছে তাদের হিসেব চাই নি, আমার পাপ নিজের চোখের সামনে তাদের বেড়ে ওঠা রুখে দেবার চেষ্টা করিনি। আমার এত পাপ! আমি কার কাছে ক্ষমা চাইবো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




