somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো চিতার কাছে প্রশ্ন

২৯ শে এপ্রিল, ২০০৬ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালো চিতা নামটা কেন নিয়েছিলেন জানি না, হয়তো অন্ধকারের জীব আপনি। যাই হোক, আপনার ব্লগিং-এর ধরন খুব চমৎকার, প্রথমে কারোও সম্বন্ধে যা তা বলেন, তারপর তার গুনগান করেন। কয়েকটা প্রশ্ন রাখলাম, সময় পেলে উত্তর দেবেনঃ

1) মুক্তিযুদ্ধে কি বাংলাদেশের সবাই সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহন করেছে? যদি কোন কারনে নাই করে থাকে তার মানে কি এই যে তার দেশপ্রেম নাই, সে দেশকে ভালবাসে না? গানিতিক সুত্রে হয়তো বলবেন দেশের দূর্দিনে যারা যুদ্ধ করে নাই, তারা দেশ প্রেমিক না- বলার আগে একটু চিন্তা করে নেবেন।

2) যে আন্দোলনকে আপনি অসাঢ় ও ব্যার্থ (বানান ভুল, সঠিক হবে ব্যর্থ) বলেছেন, তেমনি ছোট বড়, সফল ব্যর্থ আন্দোলনের কারনেই একটা সফল আন্দোলন পেয়েছেন, মুক্তিযুদ্ধ আর একটা সফল দেশ পেয়েছেন, বাংলাদেশ। যে মাটিতে দাঁড়িয়ে পরিচয় গোপন করে ওই সব নেতা নেত্রীদের ব্যর্থ বলছেন, এই মাটি তাদের রক্তেই সিক্ত হয়েছে, আপনার রক্তে নয়।

3) আপনি বললেন নামকরনের আন্দোলনে আওয়ামী লীগের নেতারা রাজি ছিলেন না, তাহলে কি তাদের রাজী করিয়ে আন্দোলন করা উচিত ছিল নাকি জাফর ইকবাল আওয়ামী লীগের ব্যানারে আন্দোলন করলে বেশি খুশি হতেন?

4) আপনার প্রিয় শিক্ষক কায়কোবাদের কথা বললেন, নিসন্দেহে উনি ভাল শিক্ষক। কিন্তু আপনি কি জানেন উনি কতটা প্রাইভেট ভার্সিটি শিক্ষকতা করেন, যতটাতেই করুন প্রবলেম নাই কিন্তু তিন মাসে 7500 টাকা খরচ করে যখন প্রতি সপ্তাহে মাত্র একদিনের ক্লাসে ওনার নানা কারনে ক্লাসে দেরি করে আসা কিংবা পুরো ক্লাস ধরে বাংলাদেশের ক্রিকেট টিমের গুষ্টি উদ্ধার কিংবা অধিকাংশ দিনই অনুপস্থিত থাকা আপনি হয়তো উপভোগ করতে পারেন আমি পারতাম না।

5) আপনিই বলেছেন নতুন প্রজন্ম সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে আপনি কি পুরাতন প্রজন্মের প্রতিনিধি। জাফর ইকবাল অতীতে কি করেছেন তা নিয়ে ঘাটাঘাটি করছেন কেন, জাফর ইকবাল এখন কি করছেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারছেন না কেন?

6) কিছু লিখতে হবে, তাই লিখবো- এই মনোভাব নিয়ে না লেখাই ভাল। আপনার কি মত?

আশা করবো, মুখ খারাপ না করে, ভদ্রলোকের ভদ্রভাষায় জবাব দেবেন। কারন আমি মুখ খারাপ করতে পারি, কিন্তু মুখ খারাপ করতে চাই না।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৬ দুপুর ১:১০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×