অনেকেই তর্ক করেন, কে ভাল গায় - নচিকেতা, সুমন না অঞ্জন? আমি ভাই, অঞ্জন দত্তের ভক্ত। ওর একটা কনসার্টে গিয়েছিলাম, সে এক অতুলনীয় অভিজ্ঞতা।
'মালা' গানটার কথাগুলো তুলে দিলামঃ
তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া
রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পড়ে তোমার ঘরে
নিয়ে হাজারো বিদেশি উপহার
এই শুভ দিনে পড়ছে কি মনে তোমার
এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে
জীবন থেকে আমার.........
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে, তুমি কে.............
তোমার কথা বলা যেন মধুবালা
হাঁটাচলা সোফিয়া লরেন
তোমার গান নাকি আনায় আনা
অভিমান অপর্না সেন
বৃষ্টি হলে চলে যাও জয়সালমির
শীতকালে গোদাই ক্যানাল
দমদমে নামলে তোমারই বাড়িতে
কফি খায় ইমরান খান
তোমার জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে
মনে ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে
মালা তুমি কে ....
মনে পড়ে কি সেই মৌলালির মোড়
বাস স্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান
শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন
সেভাবে হোক যেমন করে
ছিলনা যে কিছুই বেঁচার আমার
তাই যে গেলাম হেরে....
আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ
লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির
মৌলালির মালা........
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে
মনের ভেতর ঘুমের ঘোড়ে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতর টা
আমি চিনি, আমি জানি তুমি কে...........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



