Woods are lovely, dark and deep
but i've promises to keep
miles to go before i sleep
and miles to go before i sleep
তারপর জিজ্ঞাসা করলেন কে কি বুঝতে পেরেছো বলো। একেক জনের ব্যাখ্যা শুনে তো পেটে খিল লাগার যোগাড়। কেউবা বলে এতে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, বনটা খুব সুন্দর... কেউবা বলে আসলে কবি স্বাস্থ্য সচেতন, তাই হাঁটা কথা বলেছেন ... আসলে কেউই কবিতার মর্ম বুঝতে পারিনি, সবাই ফাজলামী করছিলাম।
স্যার তারপর বলা শুরু করলেন। এই কবিতাতে জীবনের কথা বলা হয়েছে ... জীবন একটা সবুজ বনের মতো, খুব সুন্দর। কিন্তু নানা পঙ্কিলতা আর আধাঁরের মধ্য দিয়ে একে সফলতায় নিয়ে যেতে হয়।
জীবনের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আসে, একে হাঁটার উদাহরন দিয়ে তাই বোঝানো হয়েছে। প্রতিদিনই ঘুমানোর আগে সারাদিন কি করলাম, তার হিসেব করা উচিত, অনেকটা হাজিরা খাতার মতো, নিজের কাছে। আর সব মিলিয়ে শেষ ঘুমের আছে অনন্য কিছু করা, পৃথিবীর কাছে।
শুনেছি, কবিতাটি অনেকেই উন্নতির মূলমন্ত্র হিসেবে ব্যবহার করেন, জওহরলাল নেহেরু নাকি সুযোগ পেলেই এই কবিতার লাইন কটি বিড় বিড় করে আউড়াতেন আর নিজের সমালোচনা করতেন।
নিজে কিছুদিন ট্রাই করেছি, পারিনি। আমার মতে সবচেয়ে কঠিন হলো নিজের কাছে নিজের দায়বদ্ধতা।
কবিতার লিংক http://tinyurl.com/k7of8
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



