প্রচন্ড চাপের মুখে আছি। সম্প্রতি এখানে ওয়েব সাইট ডেভেলপের কাজ শুরু করেছি, ইতিমধ্যে চারটা কাজও পেয়ে গেছি। কিন্তু একটাও করতে ইচ্ছা করছে না। কম্পিউটারের সামনে বসতেই বিরক্ত লাগছে। অথচ আমার কাজটাই এমন যে সারাদিন না চাইলেও কম্পিউটারের সামনে বসতে হবে।
অদ্ভুদ একটা সমস্যার মধ্যে পড়েছি, বুঝতে পারছি না সমাধান হবে। আমার ডেভেলপ করা একটা পেজ ক্লাইন্টের ওয়েব হোস্টিং-এ কাজ করছে না, কিন্তু একই পেজ আমার হোস্টিং-এ কাজ করছে। কিছুতেই কূল কিনারা করতে পারছি না। ইচ্ছা করছে টেনে টেনে একটা একটা চুল ছিড়ি। ওই দিকে ক্লাইন্ট তাগাদা দিচ্ছে।
এইদিকে শালার আবহাওয়াও প্রতিকূল, বেশ গরম পড়েছে। কৈ একটু আবহাওয়া ঠান্ডা থাকবে, ফলে মাথাও ঠান্ডা। না, মাথাও গরম, আবহাওয়াও গরম।
আরেকদিকে বস একটা পোলা রাখছে আমাকে হেল্প করতে, ওই ব্যাটা আমাকে তো হেল্প করেই না, বরং একটু পর পর এসে বলে এইটা কি হবে, ওইটা কি হবে? ওই ব্যাটা নাকি কম্পিউটার বিশারদ, শালা কিচ্ছু জানে না। এই দেশে সব চাপাবাজি চলে, অনেকক্ষেত্রে আমাদের দেশের চেয়েও বেশি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



