বদ্দার (সুমনদার) পথ অনুসরন করে ----
গতকাল কাজ থেকে বাসায় ফিরেই মাথা গরম হয়ে গেল। যার রান্নার দিন ছিল, সেই ব্যাটা না রান্না করেই কাজে চলে গেছে। কি আর করা বাসি ভাতের সাথে ডিম ভাজা আর আগের দিনে টুনা ছিল, সেইটা মুখে দিলাম। ডিম মুখে দিয়ে তো ওয়াক থু। লবনের কোন স্বাদই নেই, শুধু ধনে পাতা আর খানিকটা মরিচের স্বাদ পাওয়া যায়, কি আর করা খেয়ে নিলাম। ভাবলাম লবন কম দিয়েছি।
খাওয়া শেষে যখন গ্লাসে পানি খেতে যাব, এমন সময় দেখি গ্লাসে হলুদ আর লবন।
ব্যাপারটা তখন পরিস্কার হল। রাগের মাথায় এক গ্লাসে লবণ হলুদ দিয়ে অন্য গ্লাসে ডিম ফেটেছি।
হাসি আটকে রাখতে পারলাম না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



