6টি বছর, জীবনের প্রায় অমূল্য ছয়টি বছর কাটিয়ে এসে গতানুগতিক জীবনের দৌড়ে ঠিক পাল্লা দিচ্ছি কিন্তু এক মুহর্ূতও ভুলতে পারিনি আমার ক্যাডেট কলেজকে। আজও বন্ধুরা আড্ডা দিলে বর্তমানের কথা বাদ দিয়ে কে কিভাবে চাপা মারতো কিংবা কোন স্যারের কি দোষ ছিল, তার নিদের্াষ স্মৃতি রোমন্থনে মেতে উঠি। সে এক অবিশ্বাস্য অনুভূতি, বলে বুঝাতে পারবো না।
55 জন ঢুঁকেছিলাম সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, আর বের হয়েছিলাম একই পরিবারের অংশ হয়ে।
খুব বেশি আলোড়িত হয়ে পড়েছি আজকে। আর লিখতে পারছি না।
দোস্তরা, কেমন আছিস তোরা, ভাল থাকিস। 13 বছর পার করলাম, আরোও পার করতে চাই কমপক্ষে 100 বছর, সঙ্গে আছিস তো?
1ম ছবিঃ সবর্শেষ ছবি, সব স্যার / ম্যাডামদের সাথে
2য় ছবিঃ মাধ্যমিকে স্থান পাওয়া বন্ধুদের নামের একাংশের নাম
3য় ছবিঃ সপ্তম শ্রেনীতে তোলা ছবি, আমাকে খুঁজে বের করুন দেখি?
4র্থ ছবিঃ ওই দেখা যায় আমার ঘর, চিরদিনের আড্ডার উৎস
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৬ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



