দেখাদেখি MSNও ওদের হোম পেজ এবং অন্যান্য পেজের নতুন ভার্সন পাবলিস করেছে, তবে Hotmail এর নতুন কিছু সুবিধা ভাল লেগেছে।
সবচেয়ে ভাল লেগেছে প্রথম আলো'র নতুন ভার্সন। বোরিং pdf ভার্সন চেঞ্জ করে ইউনিকোডের ভার্সন যেমন নজরকারা হয়েছে, তেমনি খুবই দ্রুততার সাথে লোড হচ্ছে।
আগে ফায়ারফক্সে প্রথম আলো পড়া যেত না। এখন পড়তে পারছি, খুব ভাল লাগছে।
কিছু নতুন নতুন ফিচারও যোগ করেছে, যেমন প্রথম পাতার একটা স্ক্রিন প্রিন্ট দেয়া আছে, সেটা প্রিন্ট করা যায়। যারা দেশের বাইরে থাকি খবরের কাগজ পড়ার আনন্দ দুধের স্বাদ ঘোলে মিটাতে পারছি।
যদিও কোনো কোনো পেজ লোড হচ্ছে না, এরর দিচ্ছে।
প্রথম আলো'কে অনেক অনেক ধন্যবাদ।
লিংকঃ http://www.prothom-alo.org
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


