নোভা'র একটা গান ছিল :"মানুষ যদি সব মানুষ
হতো, এই ভূবনে কেউ কি ব্যাকুল হতো"
আমরা আসলে দিন দিন পশু হয়ে যাচিছ,
কানসাটের এতবড় ঘটনার পরও নেই কোন
শকত প্রতিবাদ ! দলবাজ পএিকা আর সাংবাদিকগুলোও ততটা সরব হয়নি যতটা
হয় তাদের স্বার্থে আঘাত বা ভাগে কম পেলে ।
তাদের উপর বাংলার লাঠিয়াল(পুলিশ) যারা
সবসময় অসহায় মানুষের উপর তাদের পৌরুষ
দেখাতে পছন্দ করে তাদের হামলা করা নিয়ে
রীতিমত যতটুকু হইচই ফেলে দিয়েছে
তার কতটুকুই বা তারা করেছে 24জন মানুষের জীবন নিয়ে ।
এই 24জন মানুষের অপরাধ তারা আলো
চেয়েছিল আধার থেকে ।
তারা জানেনা, আমরা 200 বছরের ইংরেজ
শোষণ থেকে নব্য ইংরেজ এর শোষণে আছি ।
এখানে জীবন খুবই সস্তা !!
চাইলেই খুব সস্তায় পাবেন : কিডনী, ফুসফুস,
লিভার আরও কত কি ....... ।
আপনাদের কারও সময় হলে একবার দেখে
নিবেন, আমির খান অভিনীত " রঙ দে বাসন্তি"
আমার বাংলায় টাইপ এর চেষ্টা এবং করা
দু'টোই গতকাল থেকে যখন থেকে আমি
বলগ এর সদস্য হলাম ।
কিন্তু কানসাটের 24জন তরতাজা মানুষের
কথা সবসময় আমাকে এবং আমার অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে ।
আমরা কি মানুষ হিসেবে এতটাই অসহায়
হয়ে গেলাম --- হায়রে স্বাধীনতা !!!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




